Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

নীল রঙের হট টু পিস পড়ে নেটদুনিয়ায় ঝড় তুললো পটোল কুমার গানওয়ালার হিয়া

মনে পড়ে সেই ছোট্ট পটল কুমার গানওয়ালাকে? বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা। ধারাবাহিকটি

নীল রঙের হট টু পিস পড়ে নেটদুনিয়ায় ঝড় তুললো পটোল কুমার গানওয়ালার হিয়া

মনে পড়ে সেই ছোট্ট পটল কুমার গানওয়ালাকে? বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা। ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকে অনেকটা সময় পেরিয়ে এসেছে। কিন্তু দর্শকদের মনে এখনো রয়ে গেছে সেই ছোট্ট পটল কুমার। তার ভালো নাম হিয়া দে হলেও, বাংলা ধারাবাহিক প্রেমিরা তাকে পটল নামেই চেনে। পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করেছিল হিয়া। এখন কী করছে সেই ছোট্ট পটল কুমার? চলুন জেনে নিন।

পটল কুমার গানওয়ালার সময় থেকেই অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়ের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেয় হিয়া। তাঁর একাডেমিতে অভিনয় শিখে আরও দক্ষ হয়ে ওঠে ছোট্ট হিয়া। লকডাউনের আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে ও শর্ট ফিল্মে ছোটখাটো ভূমিকায় অভিনয় করে সে। তবে করোনাতে বাড়িতেই সময় কাটছে তার আপাতত।

আরও পড়ুন: ‘উ আনটাভা, উ উ আনটাভা’, গানে চিরঞ্জিতের সঙ্গে উদ্দাম নাচ ঋতুপর্ণার, সাপুড়ে সাজলেন জিৎ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

হিয়ার মা, শ্রাবণী দে জানান, “ওর দিদি আছে তাই খুব একটা অসুবিধা হয়না। অনলাইন ক্লাস আর দিদির সঙ্গে খেলেই সময় কেটে যায়।” হিয়ার মা আরো জানান এই করোনা পরিস্থিতিতে বাইরের খাবার একেবারেই নিষিদ্ধ। তাই বাড়িতেই বিভিন্ন রকমের খাবার তৈরি করে দিচ্ছেন তিনি। অজয়নগরের স্কুলে পড়েন হিয়া। তবে আপাতত অনলাইনে ক্লাস চলছে তার। পটল কুমার গানওয়ালার পর সেই ভাবে দেখা যায়নি আর হিয়াকে। সময়ের সাথে সাথে অনেকটাই বদলে গেছে ছোট্ট পটল। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকে হিয়া। শুনলে অবাক হবেন কিন্তু তার ফ্যান ফলোইং ইতিমধ্যেই প্রায় ২০ হাজার। বয়স বাড়ার সাথে সাথে ছোট্ট হিয়ার গ্ল্যামার ছাপিয়ে যাচ্ছে বড় বড় মডেলদের। নিজের একাধিক ফটোশুট শেয়ার করে থাকে সে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে হিয়া। যেখানে একটি নীল রঙের টু পিসে দেখা যায় তাকে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে এসেই ছবি। প্রসঙ্গত গত ২১শে নভেম্বর জন্মদিন ছিল হিয়ার। নিজের জন্মদিনের ছবিও শেয়ার করেছে নিজের ইনস্টাগ্রামে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment