Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

‘পটল এবার একটু বই নিয়ে বস’! শার্ট-ট্রাউজার পড়ে বন্ধ ঘরে হিন্দি গানে দুর্দান্ত এক্সপ্রেশনের সঙ্গে উদ্দাম নাচ ‘পটল কুমার গানওয়ালার’ হিয়া দে’র, তুমুল ভাইরাল ভিডিও

‘পটল এবার একটু বই নিয়ে বস’! শার্ট-ট্রাউজার পড়ে বন্ধ ঘরে হিন্দি গানে দুর্দান্ত এক্সপ্রেশনের সঙ্গে উদ্দাম নাচ ‘পটল কুমার গানওয়ালার’ হিয়া দে’র, তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার এককালীন জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা সেই ছোট্ট পটল কে আশা করি আপনাদের সকলের মনে আছে। ওইটুকু বয়সের একটি মেয়ের অভিনয় দর্শকের নজর কেড়েছিল রাতারাতি। সকলেই তার দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেছিল। সেই ছোট্ট পটল বর্তমানে যুবতীতে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টায় তাই পাল্টেছে সেই ছোট্ট মেয়েটিও। ছোট পটল এর ভূমিকায় যে শিশু শিল্পী অভিনয় করেছিল তার নাম হিয়া দে। বর্তমানে অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকে হিয়া। মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি এবং ভিডিওর মাধ্যমে দর্শকদের তাক লাগিয়ে দেয় সে।

সম্প্রতি আরেকটি ইনস্টাগ্রামের ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে তাকে কালো রঙের প্যান্ট এবং লাল-সাদা নীল মিশ্রিত একটি শর্ট পড়ে নাচতে দেখা গিয়েছে। বাধা চুলে নো মেকআপ লুক নিয়ে অসাধারণ এক্সপ্রেশন এর সঙ্গে সকলের নজর কেড়েছে হিয়া। জনপ্রিয় হিন্দি গান ‘সালাম ই ইশক’ গানের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করল হিয়া। এই গানে এতদিন আমরা প্রিয়াঙ্কা চোপড়া এবং সালমান খান কে নাচতে দেখতে পেয়েছি বর্তমানে নিজের মতো করে ভিডিও বানাল হিয়া।

ভিডিওটিতে ইতিমধ্যেই হাজার হাজার দর্শক লাইক দিয়েছেন এবং অসংখ্য কমেন্টের মাধ্যমে পটল কে প্রশংসাও জানিয়েছেন নেটিজেনরা। বর্তমানে স্টার জলসার ধারাবাহিক ফেলনা তে মুখ্য চরিত্রে অভিনয় করছে হিয়া। এছাড়াও কয়েকদিন আগেই হিয়ার প্রথম ছবি নির্ভয়া মুক্তি পেয়েছে। ছবিতে হিয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। আমরা সকলেই এই গল্পের মূল কাহিনী জানি সেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই নির্ভায়া ছবি।

আরও পড়ুন: নিখিলের তরফ থেকে নুসরাতের “বোনুয়া” মিমির জন্মদিনে Special শুভেচ্ছা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment