Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

বেহালার রাস্তায় ভোট প্রচার শুরু অভিনেত্রী পায়েল সরকারের

বেহালার রাস্তায় ভোট প্রচার শুরু অভিনেত্রী পায়েল সরকারের

রবিবার বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পেয়েছে। এবারের প্রার্থী তালিকায় ছিল বিশেষ চমক! টলিপাড়ার এক ঝাঁক তারকার নাম আছে সেই তালিকায়। যার মধ্যে অন্যতম অভিনেত্রী পায়েল সরকার। নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে প্রচারের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে জোর কদমে। আজ থেকে বেহালার পথে প্রচার মিছিলে নামলেন পায়েল সরকার।

মঙ্গলবার, সকালেই একটি পোস্ট টুইট করেছিলেন পায়েল সরকার। সেখানে তিনি জানিয়েছিলেন, পূর্ব বেহালার আজ দেখা হচ্ছে! নিজের ভোট প্রচার নিয়ে বেশ উত্তেজিত ছিলেন তিনি। এরপর সন্ধ্যে নাগাদ, পুনরায় ভোট প্রচার নিয়ে আবারও টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আশীর্বাদ এবং তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করলাম আমার নতুন পথ চলা।’ রাজনীতিতে এই প্রথম পদক্ষেপ অভিনেত্রী পায়েল সরকারের। এ বছর বিধানসভা নির্বাচনে পূর্ব বেহালা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে লড়বেন তিনি।

প্রসঙ্গত, রবিবার বিধানসভা নির্বাচনে তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। যেখানে পায়েল সরকার ছাড়াও নাম ছিল যশ দাশগুপ্ত, তনুশ্রী চক্রবর্তীর মতো তারকাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment