Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

বৈশাখীর মেয়ের জন্মদিনে গোলাপি পাঞ্জাবিতে ‘গোলাপবাবু’ সেজে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায়! বিশেষ মানুষের জন্মদিনে প্রেমের রঙে মাখামাখি শোভন-বৈশাখীর, দুজনের প্রেমে ভরপুর সোশ্যাল মিডিয়া

বৈশাখীর মেয়ের জন্মদিনে গোলাপি পাঞ্জাবিতে ‘গোলাপবাবু’ সেজে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায়! বিশেষ মানুষের জন্মদিনে প্রেমের রঙে মাখামাখি শোভন-বৈশাখীর, দুজনের প্রেমে ভরপুর সোশ্যাল মিডিয়া

পুজোর আগে থেকেই চূড়ান্ত রোমান্টিক নানান কার্যকলাপ এর জেরে সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একাধিক ইন্টারভিউতে তাদের উদ্দাম নাচ, গান থেকে শুরু করে প্রেমের মাখামাখি তাদের সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন করেছিল। তবে সেসবে তারা পাত্তা দিতে নারাজ। যে কারণে এদিন আরো একবার একসঙ্গে একই রঙের পোশাকে ধরা দিলেন এই প্রেমিক যুগল।

প্রসঙ্গত এ দিন ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর মেয়ে মহুলের জন্মদিন। সেখানেই অতিথি তালিকায় উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী দেবীর গোলাপি রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে গোলাপি পাঞ্জাবি পড়ে হাজির হয়ে জন্মদিনের পার্টির মধ্যমণি হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন: বন্ধুর জন্মদিনের পার্টিতে নাচলেন পরিচালক রাজ চক্রবর্তী, প্রশংসায় ভরালো নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

নিজের দুই সন্তানের সঙ্গে তার সম্পর্ক বর্তমানে তলানীতে থাকলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর মেয়ের সঙ্গে বেজায় বন্ধুত্ব তার। তবে এদিন তার উপস্থিতি আরো একবার সোশ্যাল মিডিয়ায় এই প্রেমিক যুগলকে ট্রোলিং এর সম্মুখীন করেছে।

কারণ এই পার্টিতে অনুপস্থিত ছিলেন বৈশাখী দেবীর স্বামী। তবে এর আগে একাধিক ইন্টারভিউতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন স্বামীর থেকে ডিভোর্স চেয়েছেন তিনি। তাই বর্তমানে তার মেয়ে এবং শোভন এই দুই জনই তার সব থেকে কাছের মানুষ। তাই এদিন পার্টির আয়োজনে কোনরকম ত্রুটি রাখেনি তিনি।

আরও পড়ুন: সালমান ও বাকি খান দের বাজার খেতে ‘পুষ্পা’র সাফল‍্যের পর আরো এক জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে, থালাপতি বিজয় এর দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ আসতে চলেছে, জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment