Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

যাদবপুর, কলকাতা সহ রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ

যাদবপুর, কলকাতা সহ রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ

অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল।
৬ অক্টোবর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬টির উপাচার্যকে ছাড়পত্র দিয়েছিলেন। রাজ্যপালের আপত্তি থাকায় উত্তরবঙ্গ ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার ও আচার্যর আইনজীবীদের নিয়ে ইন-চেম্বার আলোচনার কথা বলেছিলেন। ফলে আপাতত ৬ জনের নামে সিলমোহর পড়ল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ, যাদবপুরে চিরঞ্জীব ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেব খান, চন্দ্রদীপা ঘোষ সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে, উদয় বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন: রাজ্যে চালু হচ্ছে বার্নপুর এয়ারপোর্ট! শীঘ্রই পরিষেবা শুরুতে উদ্যোগ নিচ্ছে নবান্ন 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal