Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

ওস্তাদজি আহিরের ছোঁড়া উড়ন্ত মালায় বিয়ে হয়ে গেল পিলুর! ‘পিলু’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখে হেসে গড়ালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

ওস্তাদজি আহিরের ছোঁড়া উড়ন্ত মালায় বিয়ে হয়ে গেল পিলুর! ‘পিলু’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখে হেসে গড়ালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘পিলু’ ধারাবাহিকটির সম্প্রচার। এই ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের মিশেলে। ইতিমধ্যেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের একটি বড় অংশের। ফলাফল হিসেবে টিআরপি তালিকাতেও নিজের মতো করে আসন দখল করতে দেখা যাচ্ছে পিলুকে।

তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটি বড় অংশের কাছে কটাক্ষের শিকার হতে হল ধারাবাহিকটিকে।

প্রসঙ্গত বাংলা ধারাবাহিকে হামেশাই নায়ক এর হাত থেকে উড়ে যাওয়া সিঁদুর নায়িকার মাথায় গিয়ে পড়তে দেখা যায়। তবে এবার পিলু ধারাবাহিকে নায়ক আহিরকে না দেখেই মালা পরিয়ে দিতে দেখা গেল পিলুকে। ওস্তাদজী ওরফে আহির সেই মালা গলা থেকে ছুঁড়ে দিলে তা মাটিতে না পড়ে, উড়ে গিয়ে পড়ে পিলুর গলায়। এর পরেই এক গ্রামবাসী দাবি করেন যে পিলু এবং আহিরের বিয়ে হয়ে গেল।

আরও পড়ুন: ষ্টার কিড রণবীর-আলিয়ার সঙ্গে অভিনয় করবেন না শাশ্বত! করণ জোহার পরিচালিত ছবির অভিনয় করার প্রস্তাব ফেরালেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

বলাই বাহুল্য এই দৃশ্য দেখে হাসি সামলাতে পারছেন না পিলু ধারাবাহিকের দর্শকরা। এভাবে কারোর কিভাবে বিয়ে হয়ে যেতে পারে সে প্রশ্ন তুলেছেন তারা।তবে ধারাবাহিকের অনুগামীরা জানিয়েছেন আগামী পর্ব গুলি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

আরও পড়ুন: প্রেমিকের সাথে ২ বছরের গোপন প্রেমের সম্পর্ক সামনে আনলেন ‘অপরাজিতা অপু’র সুস্মিতা, প্রেমিকের জন্মদিনে ভালোবাসার শুভেচ্ছা জানালেন ‘অপরাজিতা অপু’র অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment