Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

‘আমার চরিত্রকে মেরে প্লিজ আমাকে সিরিয়াল থেকে বার করে দিওনা’! লীনা গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন প্রয়াত সুপারস্টার অভিষেক চট্টোপাধ্যায়

‘আমার চরিত্রকে মেরে প্লিজ আমাকে সিরিয়াল থেকে বার করে দিওনা’! লীনা গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন প্রয়াত সুপারস্টার অভিষেক চট্টোপাধ্যায়

টলিউডে একসময় বড় পর্দায় চুটিয়ে কাজ করতে দেখা গিয়েছিল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে। এরপর দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর ছোটপর্দা দিয়ে আবারো ফিরে এসেছিলেন তিনি এবং পৌঁছে গিয়েছিলেন নেটিজেনদের ঘরে ঘরে। তবে তার এই ফিরে আসায় প্রত্যক্ষ সাহায্য করেছিলেন জনপ্রিয় চিত্রনাট্যকার এবং লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।

এবার অভিনেতার মৃত্যুর পর স্মৃতিচারণ করতে দেখা গেল লেখিকাকে। জানা গেল কিভাবে একসঙ্গে একাধিক সিরিয়ালে কাজ করেছেন তারা। এদিন অভিনেতার ব্যাপারে কথা বলতে গিয়ে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তার মৃত্যুতে টলিউডের অভিনয় জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। অপরদিকে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টসের’ সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর।

এদিন লেখিকা জানিয়েছেন অভিনেতা বারংবার তাকে অনুরোধ করতেন যেন তার চরিত্রকে ধারাবাহিকে মেরে ফেলা না হয়। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন সকলের সঙ্গে মিলেমিশে তিনি কাজ করতে চান। তবে তার চারপাশে থাকা অভিনেতা এবং অভিনেত্রীরা এক বাক্যে জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: আদৃত এর দিন শেষ! এবারে বাংলার মেয়েদের মনে রাজত্ব করতে আসছে ‘উড়ন তুবড়ি’র স্বস্তিক ঘোষ, রইলো নায়কের আসল পরিচয়, মহিলা অনুরাগীদের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

তবে কিছুতেই হাসপাতালে যেতে রাজি হননি তিনি। এদিন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে একইসঙ্গে ‘মোহর’ এবং ‘খড়কুটো’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছিলেন প্রয়াত অভিনেতা এবং দুটো চরিত্রেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment