Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

যাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও তিন; জিজ্ঞাসাবাদ শুরু তদন্তকারীদের 

যাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও তিন; জিজ্ঞাসাবাদ শুরু তদন্তকারীদের 

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় পুলিশের নজরে আরও তিন জন। পুলিশ সূত্রে খবর, দুই প্রাক্তনী সহ এক বর্তমান পড়ুয়ারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পড়ুয়ার মৃত্যুর পর পরই কলকাতা ছেড়ে ভিন রাজ্যে চলে যান ওই দুই পড়ুয়া। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই দুই প্রাক্তনীর কথা জানতে পারেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ঘটনার সময় তাঁরাও হোস্টেলে উপস্থিত ছিলেন। সেদিন কী ঘটেছিল, ছাত্র মৃত্যুর ঘটনায় তাঁরা জড়িত কিনা সবই খতিয়ে দেখছে তদন্তকারীরা। ওই দুই প্রাক্তনীকে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছিল পুলিশ।

এই ঘটনায়, ইতিমধ্যেই ৯ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। প্রত্যেককেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ৯ জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী। এবং ৯ জনের বক্তব্যেই একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশ জমিয়েছে। 

আরও পড়ুন: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে বিজেপি, মামলা গ্রহণ করল শীর্ষ আদালত 

উল্লেখ্য, যাদবপুরের মেন হোস্টেলে ৯ আগস্ট রাতে কী ঘটেছিল শুক্রবার ধৃত সপ্তককে সঙ্গে নিয়ে তার পুনর্নির্মাণ করে পুলিশ। 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal