Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

প্রয়াত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, নিজের কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা প্রভাস, ভাইরাল ভিডিও

প্রয়াত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, নিজের কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা প্রভাস, ভাইরাল ভিডিও

এবারে দক্ষিণ ইন্ডাস্ট্রির জগতে নেমে এলো শোকের কালো ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি নেতা কৃষ্ণম রাজু। যিনি ছিলেন সম্পর্কে অভিনেতা প্রভাসের কাকা। ১৯৬৬ সালে প্রথম তেলেগু ছবি দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ১৩৮ টি ছবিতে অভিনয় করেছেন। নিজের অ্যাক্টিং স্টাইলের জন্য তিনি ইন্ডাস্ট্রিতে ‘রেবেল স্টার’ নামে পরিচিত ছিলেন। তার অভিনয়ের দক্ষতার পাশাপাশি তিনি ছিলেন একজন অত্যন্ত সফল রাজনৈতিকবিদ। তিনি বিজেপির প্রাক্তন সাংসদ ছিলেন।

প্রভাস এবং তার কাকার মধ্যে ছিল একদম বাবা ছেলের সম্পর্ক। অভিনয় জগতে অনেক সাহায্য পেয়েছেন তিনি কাকার কাছ থেকে। অনেক কিছু শিখেছেন তার কাছে। অভিনয়ের দক্ষতা কাকার থেকেই পাওয়া প্রভাসের। সেটা বারবার শিকার করেছেন তিনি। রবিবার দিন শেষ নিশ্বাস ত্যাগ করেন কৃষ্ণম রাজু। সোমবার দিন তার শেষকৃত্য সম্পন্ন হয় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরই হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজের একমাত্র অভিভাবককে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে প্রভাস। তাকে সামলাতে সেই দিন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। মহেশ বাবু, বিজয় দেবেরাকোন্ডা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রত্যেকেই ঐদিন কৃষ্ণাম রাজুকে নিজের শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

আরও পড়ুন: হাঁটুর বয়সী সিদ্ধার্থ মলহোত্রার সাথে ‘পহেলা পহেলা প্যার হ্যায়’ গানে নেচে তীব্র ট্রোলড অভিনেত্রী মাধুরী দীক্ষিত! ‘বুড়ো বয়সে ভীমরতি’, জানালেন দর্শকরা, ভাইরাল ভিডিও

https://twitter.com/mrprincepavan/status/1568917041914195969?s=20&t=yAqKIKrz93GqBb9vvOWrig

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment