Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

আবারো ভিন্নরূপে টেলিভিশনে ছোট পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী, ফের নতুন ধারাবাহিকে এখানে আকাশ নীলের জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

আবারো ভিন্নরূপে টেলিভিশনে ছোট পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী, ফের নতুন ধারাবাহিকে এখানে আকাশ নীলের জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী আবারও ফিরছেন টেলিভিশনের পর্দায়। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ এর অভিনেত্রীকে আবারও টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে। কালার্স বাংলা নতুন ধারাবাহিক জয় জগন্নাথের অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী কে। ধারাবাহিকে করুণাময়ীর চরিত্রে একদম ভিন্ন রূপে ধরা দেবেন অভিনেত্রী।

জয় জগন্নাথের হিন্দু আচারের মধ্যে অন্যতম একাদশীর একটি এপিসোদ দর্শকদের সামনে তুলে ধরা হবে। কাহিনী অনুযায়ী করুণাময়ী ভগবান জগন্নাথ দেবের মূর্তি সামনে ওই দিন তাকে খাবার নিবেদন করবেন। আর তার জন্য মন্দিরের পুরোহিতরা সকলে মিলে করুণাময়ী কে অপমান করেন। কিন্তু ভগবান জগন্নাথ দেব করুনাময়ীর অপমান সহ্য করতে না পেরে পুরোহিতদের সামনে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।

এর আগেও টেলিভিশনের পর্দায় বহু ধারাবাহিকে অনামিকাকে অভিনয় করতে দেখা গেছে। তবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকটির হাত ধরে তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকমহলে। এছাড়াও তিনি ইতিমধ্যেই OTT প্লাটফর্মে পা রেখেছেন। ওয়েব সিরিজে কাজ করেছেন অনামিকা। সিনেমাতেও কাজ করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেও টেলিভিশনের ছোটপর্দায় মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন: হঠাৎই সবরমতী আশ্রমে হাজির বলিউডের ভাইজান সলমন খান! চরকায় একেবারে নিখুঁত সুতো কেটে চমকে দিলেন অনুগামীদের, গান্ধিজির আশ্রম ঘুরে আবেগাপ্লুত বলিউড ভাইজান, ভক্তরা দেখে তো হতবাক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment