Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

সামান্য চাকুরীজীবি থেকে আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা! সুপারহিট অভিনেতা সুপ্রিয় দত্তের জীবন সংগ্রামের গল্প জেনে হতবাক নেটিজেনরা, সুপ্রিয় দত্তের জীবন কাহিনী শুনলে অবাক হবেন

সামান্য চাকুরীজীবি থেকে আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা! সুপারহিট অভিনেতা সুপ্রিয় দত্তের জীবন সংগ্রামের গল্প জেনে হতবাক নেটিজেনরা, সুপ্রিয় দত্তের জীবন কাহিনী শুনলে অবাক হবেন

এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা হলেন সুপ্রিয় দত্ত। নাটক এবং থিয়েটারের মঞ্চ থেকে উঠে এলেও আজ টলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি। মূলত খলনায়ক এবং কমেডি চরিত্রে একাধিক সিনেমায় দেখতে পাওয়া গিয়েছে তাকে। তবে এবার সামনে এলো তার জীবন সংগ্রামের কাহিনী। যা অবাক করে দিয়েছে নেটদুনিয়ার বাসিন্দাদের।

প্রসঙ্গত অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তবে মেধাবী হওয়ার কারণে পরিবারের তরফ থেকে বরাবরই তাকে পড়াশোনা করার কথা বলা হতো। তবে তিনি জানিয়েছেন পড়াশোনার পাশাপাশি অভিনয়েও বরাবরই আগ্রহ ছিল তার।

এবার কলকাতার নাট্য জগতে প্রবেশ করেন তিনি, যেখানে একাধিক খ্যাতনামা নাট্যব্যক্তিত্বর সংস্পর্শে আসার সুযোগ মিলেছিল তার। শেষ পর্যন্ত পরিচালক উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয় করার সুযোগ মেলে। এরপর থিয়েটার জগতে নিয়মিত কাজ পেতে থাকেন।

আরও পড়ুন: সবাই বলত তোর কিছু হবে না! মাধ্যমিকে পেয়েছিলেন অঙ্কে ৩৬, ইংরেজিতে ৩৫, সেই খারাপ ছাত্র তুষার আজ IAS অফিসার, ঘটনাটি অনুপ্রেণীত করতে পারে বহু মানুষ কে

বর্তমান টলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে নাটকের পাশাপাশি একাধিক বাংলা সিনেমায় ছোট চরিত্র দেখতে পাওয়া যায়।তবে শেষ পর্যন্ত পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে টলিউডের কমার্শিয়াল সিনেমার ধারায় প্রবেশ করেন তিনি। এরপর আর ঘুরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে টলিউডের প্রথম সারির প্রায় সমস্ত পরিচালকের সঙ্গে সফলভাবে কাজ করে ফেলেছেন সুপ্রিয় দত্ত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story