Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

ফের দুশ্চিন্তার ছায়া টলিপাড়ায়, হাসপাতালে ভর্তি জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এর ‘শঙ্খ’

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন।

ফের দুশ্চিন্তার ছায়া টলিপাড়ায়, হাসপাতালে ভর্তি জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এর ‘শঙ্খ’

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’ এর মুখ্য চরিত্র ‘শঙ্খ’ আপাতত ভর্তি হাসপাতালে। মোহরে শঙ্খর চরিত্রে অভিনয় করে বহু ভক্তের মন জয় করেছেন প্রতীক সেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত টলিপাড়ার সকলে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। গত সপ্তাহে তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। জানা গেছে, অনিয়মিত রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

প্রতীকের এইরূপ অনিয়মিত রক্তচাপের সমস্যা বহু পুরনো। লক্ষ্মী পুজোর আগে বাড়িতেই ছিলেন। সেই সময় হঠাৎই শরীর খারাপ হয়ে পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। যার ফলে গত সপ্তাহে দু’দিন বন্ধ ছিল মোহর ধারাবাহিকের শুটিং। বর্তমানে হাসপাতালেই রয়েছেন তিনি, চিকিৎসকদের দেখরেখে। এখনো পর্যন্ত জানা যায়নি হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তিনি।

এদিকে শঙ্খর অসুস্থতার খবর শুনে স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁর ভক্তেরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট শেয়ার করছেন তাঁর ফ্যানরা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাঁর চিকিৎসা, হাসপাতালে চলছে নানা পরীক্ষা। সঠিক কী কারনে এতটা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা, সেটা জানার চেষ্টা করছেন চিকিৎসকেরা। আজকেই বেরোবে তাঁর শারীরিক পরীক্ষার ফল। তারপরে হাসপাতালে পক্ষ থেকে জানানো হবে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: ‘বউয়ের মুখ গোমড়া কেন?’ গায়ক স্নিগ্ধজিতের সাফল্যে খুশি নন তার স্ত্রী অদিতি, অভিযোগ নেটিজেনদের! পাল্টা প্রতিবাদ গায়কের

প্রসঙ্গত, টিভি জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মোহর’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন সোনামনি সাহা ও প্রতিক সেন। এক অন্যরকমের শিক্ষক ও ছাত্রীর মধ্যে এই প্রেমের কাহিনী ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে বহু মানুষের। মোহরের আগে খোকাবাবু নামের একটি বাংলা সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রতিক সেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment