Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

‘রাজপুত্তুর, তোমার ভাত-কাপড়ের দায়িত্ব নিলাম’! প্রচলিত নিয়ম ভেঙে এবার বিহানের দায়িত্ব নিল ‘খুকুমণি’, ভাইরাল ‘খুকুমণি হোম ডেলিভারি’র প্রোমো, তুমুল ভাইরাল ভিডিও

‘রাজপুত্তুর, তোমার ভাত-কাপড়ের দায়িত্ব নিলাম’! প্রচলিত নিয়ম ভেঙে এবার বিহানের দায়িত্ব নিল ‘খুকুমণি’, ভাইরাল ‘খুকুমণি হোম ডেলিভারি’র প্রোমো, তুমুল ভাইরাল ভিডিও

খুব অল্প দিন হল স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকটির সম্প্রচার। তবে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে চাঞ্চল্য ফেলে দিয়েছে এই ধারাবাহিক। কারণ প্রথম থেকেই বেশ কিছু অন্যরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে এই ধারাবাহিকে। আর পাঁচটা সিরিয়ালের মত নয় বরং এই ধারাবাহিক বেশ কিছুটা নায়িকা কেন্দ্রিক। এবার আবারও নায়ক এর দায়িত্ব নিতে দেখা গেল নায়িকাকে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের নায়ক বিহান মানসিকভাবে বেশ অসুস্থ। তাকে খাওয়াতে আসতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় খুকুমণির। এর পর সিরিয়ালের গল্পের ধারা অনুযায়ী বিয়ে হয়ে যায় বিহান এবং খুকুমণির। তবে সম্প্রতি দেখা গিয়েছে মানসিকভাবে অসুস্থ বিহান কিভাবে খুকুমনির ভাত কাপড়ের দায়িত্ব নেবে তা নিয়ে চরম চিন্তায় ছিলেন তার বাড়ির লোকেরা।

তবে তার মধ্যেই সকলকে চমকে দিয়ে বিহান ওরফে রাজপুত্তুরের সমস্ত দায়িত্ব নিতে দেখা যায় খুকুমণিকে। বলাই বাহুল্য সমাজের প্রচলিত নিয়ম আরো একবার ধারাবাহিকের গল্পের মাধ্যমে ভেঙে দিতে দেখা গেল ধারাবাহিকের নির্মাতাদের।

আরও পড়ুন: খুব কাছের মানুষকে হারালেন ঐন্দ্রিলা! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে, হারিয়ে ফেললেন আরো এক কাছের মানুষকে, ফের আঘাত পেলেন ঐন্দ্রিলা, পোস্ট করলেন সেই শোক বার্তা

বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে ধারাবাহিকের কলাকুশলীদের এই প্রচেষ্টা। ফলে ইতিমধ্যেই সদ্য প্রকাশিত হওয়া ধারাবাহিকের প্রোমো বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ জানিয়েছেন ধীরে ধীরে এই ধারাবাহিকের প্রতি প্রত্যাশা বাড়ছে তাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment