Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

রয়্যাল ওয়েডিং এ প্রিয়াঙ্কার পায়ে ১ লাখ ৩৫ হাজার টাকার জুতো

ক্রিস্টাল খোচিত ডিজাইনার জুতোর মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা।

রয়্যাল ওয়েডিং এ প্রিয়াঙ্কার পায়ে ১ লাখ ৩৫ হাজার টাকার জুতো

গত সপ্তাহেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিন্স হ্যারি ও মেঘান মর্কেল। লন্ডনের উইন্ডসর ক্যাসেলে এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন । অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের এবং রিসেপশনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পোশাক বিদেশের পত্রিকা ও ট্যাবলয়েড গুলির নজরও কেড়েছিল। এবার জানা গেল, হ্যারি-মেঘানের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা যে জুতো পরেছিলেন, তার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। যে জুতো নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিখ্যাত ডিজাইনার জুতো প্রস্তুতকারী সংস্থা জিম্মি চো-এর তৈরি যে জুতো প্রিয়াঙ্কা পরেছিলেন তার মূল্য এক লাখ পঁয়েত্রিশ হাজার টাকা। আর হবে নাই বা কেন রয়্যাল ওয়েডিং এর জন্য ক্রিস্টাল খোচিত জুতো বেছেছিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: ৩ বছরে পা দিল ছোট্ট আদিদেব! রান্নাঘরের সুদীপা ঘরোয়া ভাবেই পালন করলেন ছেলে আদিদেবের তিন বছরের জন্মদিন, রজনীগন্ধার মালা দিয়ে থালি সাজিয়ে দিয়েছিলেন সুদীপা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

EntertainmentLifestyle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *