Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

‘প্রসেনজিৎ-তাপস পাল একসঙ্গে হয়ে আমাকে ঘর থেকে বার করে দিতেন’! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অঞ্জন চৌধুরীর কন্যা, মুখ খুললেন অভিনেত্রী চুমকি চৌধুরী

‘প্রসেনজিৎ-তাপস পাল একসঙ্গে হয়ে আমাকে ঘর থেকে বার করে দিতেন’! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অঞ্জন চৌধুরীর কন্যা, মুখ খুললেন অভিনেত্রী চুমকি চৌধুরী

সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ সিনেমাটি। কিন্তু সেখানে টলিউডের জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীকে অসম্মান করে একটি সংলাপ বলা হয়েছে বলে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল পরিচালক অঞ্জন চৌধুরীর দুই কন্যার রিনা চৌধুরী এবং অভিনেত্রী চুমকি চৌধুরীকে।

এবার টলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে দেখা গেল জনপ্রিয় এই দুই অভিনেত্রীকে। এদিন তারা জানিয়েছেন বাবার হাত ধরে টলিউডে প্রবেশ করলেও এটিকে তারা স্বজনপোষণ আখ্যা দিতে নারাজ। কারণ অঞ্জন চৌধুরীর হাত ধরে আরো অনেক নতুন নায়িকা উঠে এসেছিল বলে দাবি করেছেন তারা।

পাশাপাশি জানিয়েছেন সেইসময়ের নায়কদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় ছিল তাদের। তাপস পাল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে তারা বলেছেন তারা দুজন একসঙ্গে গল্প করলে চুমকি এবং রিনাকে তারা ঘর থেকে বার করে দিতে কারন তারা চাইতেন না তাদের গল্প অন্য কেউ শুনুক।

আরও পড়ুন: বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা জিৎ! তবে স্বপ্ন পূরণ হয়নি, আজও সেই আক্ষেপ রয়ে গিয়েছে এই সুপারস্টার অভিনেতার

পাশাপাশি জানিয়েছেন টলিউডে কাজের সূত্রে হরনাথ চক্রবর্তী থেকে শুরু করে আরও এমন অনেক মানুষের সংস্পর্শে তারা আসতে পেরেছেন যা তাদের পরবর্তী জীবনে অনেক ক্ষেত্রে সাহায্য করেছে। সন্ধ্যা রায় থেকে শুরু করে অনুপ কুমারের মতন নামি অভিনেতারা কিভাবে তাদের হাতে ধরে অভিনয় শিখিয়েছিলেন সে কথা এদিন প্রকাশ করে কৃতজ্ঞতা জানাতে দেখা গিয়েছে চুমকি চৌধুরী এবং রিনা চৌধুরীকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story