Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরের প্রশ্ন, পুরো নম্বর পাবে পরীক্ষার্থীরা

উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরের প্রশ্ন, পুরো নম্বর পাবে পরীক্ষার্থীরা

এবছর উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছে বলে অভিযোগ করেছিল পরীক্ষার্থীর। বৃহস্পতিবার সংসদ জানিয়ে দিয়েছে মোট তিনটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল। এই তিনটি প্রশ্নের উত্তর যে পরীক্ষার্থীরা দেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের পুরো নম্বর দেওয়া হবে।

সংসদ একবার্তায় জানিয়েছে, কাউন্সিল সব সময় শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। এবারও নজর রাখা হবে কোনও পরীক্ষার্থী তাদের অধিকার থেকে যেন বঞ্চিত না হয়।

উচ্চমাধ্যমিক সংসদ জানিয়েছে, চতুর্থ সেমিস্টারের অঙ্ক পরীক্ষায় ‘2B’, ‘11B’ এবং ‘11C’ তিনটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল। মোট ১০ নম্বর রয়েছে এই তিনটি প্রশ্নতে। সংসদ জানিয়েছে, পরীক্ষার্থীদের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষ, নিজাম প্যালেসে ফিরলেন অনুব্রত; জেরা শুরু করবে CBI! 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal