Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

খোলা মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে গান গেয়ে মঞ্চ মাতালেন রচনা ব্যানার্জি! অভিনেত্রীর গানের গলা শুনে মুগ্ধ নেটদুনিয়া, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়, তুমুল ভাইরাল ভিডিও

খোলা মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে গান গেয়ে মঞ্চ মাতালেন রচনা ব্যানার্জি! অভিনেত্রীর গানের গলা শুনে মুগ্ধ নেটদুনিয়া, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়, তুমুল ভাইরাল ভিডিও

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের একটি বড় অংশকে মাঝেমধ্যেই গ্রামেগঞ্জে খোলা মঞ্চে অনুষ্ঠান করতে দেখতে পাওয়া যায়। এই ধরনের মাচার অনুষ্ঠান তাদের আয়ের অন্যতম একটি বড় উৎস।এবার তেমনই একটি অনুষ্ঠানে গিয়ে অসাধারণ গান গেয়ে সকলকে মুগ্ধ করে দিতে দেখা গেল টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জীকে। প্রসঙ্গত বড় পর্দায় অভিনয়ের সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা ব্যানার্জি।

এই শোয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠতে সক্ষম হয়েছেন তিনি। তবে তার পাশাপাশি খোলা মঞ্চেও নিয়মিত অনুষ্ঠান করে থাকেন রচনা তবে এই সমস্ত মঞ্চে অনুষ্ঠান করতে গেলে মাঝেমধ্যেই গান গাওয়ার আবদার আসে অভিনেত্রীদের জন্য। যেখানে গান গাইতে গিয়ে দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে ইন্দ্রানী হালদারকে সমালোচিত হতে হয়েছে খারাপ গানের গলার জন্য।কিন্তু সকলকে চমকে দিয়ে এবার অসাধারণ গান গেয়ে হাজার হাজার দর্শককে মাতিয়ে দিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।

প্রসঙ্গত এদিন তার গলায় শোনা গিয়েছে ‘সূর্যবংশম’ সিনেমার একটি জনপ্রিয় গান যে সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন স্বয়ং রচনাই। এদিন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একটি বড় অংশ অকুণ্ঠ প্রশংসা করেছেন রচনা ব্যানার্জীরন তারা জানিয়েছেন অভিনেত্রীর কাছ থেকে এত ভালো গান তারা আশা করেননি।

আরও পড়ুন: লতা মঙ্গেশকর কে বিষ খাইয়ে মারার চেষ্টা! বিস্ফোরক বয়ান দিলেন সুর সম্রাজ্ঞী!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment