নীল রঙের অর্ধেক কেক। তাতে আবার হাতি-ঘোড়া-উট দিয়ে সাজান। কেকের উপর লেখা Yuvaan’s Half Birthday…। রাজশ্রী-পুত্র ইউভান চক্রবর্তীর ছ’মাসের জন্মদিন পালন হল আজ।
দেখতে দেখতে ৬ মাস পূর্ণ হয়ে গেল ইউভানের। ছেলের ৬ মাস পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে দেওয়ালে ছবি শেয়ার করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে ছোট্ট ইউভানকে কেকের দিকে তাকিয়ে পোস্ট দিতে দেখা যাচ্ছে। চোখে মুখে তাঁর কৌতুহল। ছবির ক্যাপশন জুড়ে শুভশ্রী লিখছেন, “All of god’s grace in one tiny face.” অর্থাৎ ওই ছোট্ট মুখে ঈশ্বরের সমস্ত অনুগ্রহ লুকিয়ে আছে। ক্যাপশন এর সঙ্গে জুড়ে দিয়েছেন #halfbirthay।
View this post on Instagram
আরও পড়ুন: ব্যাঙ্ককে ব্ল্যাকপিঙ্ক তারকা লিসার সঙ্গে একই ফ্রেমে তামান্না ভাটিয়া, ভাইরাল ছবি
বিনোদন জগতের অন্যতম হিট জুটি রাজ-শুভশ্রী। কিন্তু এখন তাঁদের জীবন একরত্তি ইউভানকে ঘিরে। সম্প্রতি, রাজ চক্রবর্তীর জন্মদিন পালনের পাশাপাশি হালিশহরের বাড়িতে ধুম-ধাম করে আয়োজিত হয় ইউভানের অন্নপ্রাশন। সেই অনুষ্ঠানের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুভশ্রী এবং তার স্বামী রাজ চক্রবর্তী।




