Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

অসভ্যতা করতে এসে বৌদি খড়ির হাতে চড় খেল রাহুল! ‘গাঁটছড়া’র নতুন ঝলক দেখে উচ্ছ্বসিত দর্শকরা, ভাইরাল ভিডিও

অসভ্যতা করতে এসে বৌদি খড়ির হাতে চড় খেল রাহুল! ‘গাঁটছড়া’র নতুন ঝলক দেখে উচ্ছ্বসিত দর্শকরা, ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’র সম্প্রচার। যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে এক বড় সংখ্যক দর্শকদের।ফলস্বরূপ টিআরপি তালিকায় জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিককে সরিয়ে দিয়ে শীর্ষস্থান নিজের দখলে আনতে সক্ষম হয়েছে গাঁটছড়া।

পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ধারাবাহিকের নতুন এক পর্বের ঝলক যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ‘গাঁটছড়া’ ধারাবাহিকের অনুগামীরা।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী ধারাবাহিকের নায়িকা খড়ি এবং তার দিদির মধ্যেকার দ্বন্দ্ব ইতিমধ্যেই উঠে এসেছে দর্শকদের সামনে। তবে এবার দেখা যাবে প্রেমিক রাহুলের কাছে প্রতারিত হয়ে গর্ভবতী হয়ে পড়েছে বড়দিদির দ্যুতি। পাশাপাশি অসহায় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য ইতিমধ্যেই বোনের কাছে এসে সাহায্য চাইতে দেখা গিয়েছে তাকে। তবে দর্শকদের মন জয় করে নিয়েছে প্রতারক প্রেমিক রাহুলকে খড়ির চড় মারার দৃশ্য।

আরও পড়ুন: ‘স্টুপিডের মত কাজ করলাম’! ‘মিঠাই’ রাণীর ভুলে এবার ভাঙতে বসেছে মোদক পরিবার! তীব্র চাঞ্চল্য অনুগামীদের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এদিন ভাইরাল হওয়া ধারাবাহিকের পর্বে দেখা গিয়েছে খড়িকে বিরক্ত করতে এসেছিল রাহুল। কিন্তু তার অন্যায় সহ্য না করে তাকে পাল্টা চড় মারতে দেখা গিয়েছে নায়িকাকে। এই পর্ব দেখার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আনন্দ প্রকাশ করতে দেখা গেছে দর্শকদের। তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিলেন তারা। পাশাপাশি ধারাবাহিকের জনপ্রিয়তা এবার আরো বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment