Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

‘স্টুপিডের মত কাজ করলাম’! ‘মিঠাই’ রাণীর ভুলে এবার ভাঙতে বসেছে মোদক পরিবার! তীব্র চাঞ্চল্য অনুগামীদের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘স্টুপিডের মত কাজ করলাম’! ‘মিঠাই’ রাণীর ভুলে এবার ভাঙতে বসেছে মোদক পরিবার! তীব্র চাঞ্চল্য অনুগামীদের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে অনুগামীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমনিতেই এই ধারাবাহিকের অনুগামী সংখ্যা নেহাত কম নয়। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকা নিত্য নতুন রেকর্ড গড়তে দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায় অভিনীত এই ধারাবাহিকটিকে। তবে এবার ধারাবাহিকের গল্প নতুন মোড় নিল এবং তা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত আগে ধারাবাহিকের গল্প অনুযায়ী মোদক পরিবারের মিষ্টির দোকানের অবিক্রিত মিষ্টি গরীব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো। কিন্তু ধারাবাহিকের ভিলেন সোমের নির্দেশে বাসি মিষ্টি বিক্রি হচ্ছে বর্তমানে মোদক পরিবারের মিষ্টির দোকান থেকে। ছদ্মবেশে একথা জানতে পেরে মিঠাই তার পরিবারের কর্তা সমরেশ মোদককে জানানোর সিদ্ধান্ত নেয়। এরপরেই সোম এবং তোর্সাকে মোদক পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার নির্দেশ দেন সমরেশ।

বলাই বাহুল্য এই সিদ্ধান্ত শুনে যার পর নাই অনুশোচনায় ভুগতে থাকে মিঠাই। কারণ তার মনে হয় তার ভুলের জন্যই দাদুর হাতে তৈরি একান্নবর্তী পরিবার ভেঙে যেতে বসেছে। বলাই বাহুল্য এই নতুন এপিসোড দেখে বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন অনুগামীরা।

আরও পড়ুন: প্রচুর বড়ো জুতো পড়ে নজর কাড়লেন সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী, প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বসে ছবি তুললেন শুভশ্রী গাঙ্গুলী, পুজোর আগেই ইউরোপে দারুন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী, ভাইরাল ছবি

পাশাপাশি মিঠাইয়ের সিদ্ধান্ত দেখে বেশ হতাশ হয়েছেন সকলের প্রিয় উচ্ছেবাবুও। তাই শেষ পর্যন্ত মোদক পরিবারের কি হয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment