Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

ফের নিম্নচাপ! আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

ফের নিম্নচাপ! আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ওড়িশার উত্তরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এর জেরে মঙ্গলবার থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৮ ও ২৯ শে অগাস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন আকাশ প্রধানত মেঘলা থাকবে। তবে এই ঘূর্ণাবর্ত বেশি দিন স্থায়ী হবে না বলেও জানাচ্ছে হাওয়া অফিস।
এদিকে গত দু’দিন কলকাতায় আংশিক বৃষ্টিপাত হলেও, বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আগামী ৪৮ ঘন্টা নিম্নচাপের ফলে বৃষ্টি হলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
বর্ষার শুরুতে এ রাজ্যে বৃষ্টির ঘাটতি পড়লেও, ক’দিনের বৃষ্টিতে তা অনেকটাই কমেছে। অগাস্ট মাসের শুরু থেকেই থেকে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রপাতের জেরে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাজ পড়ে আহতও হয়েছেন অনেকে।

আরও পড়ুন: মঙ্গলেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ওইদিনই পুজো দেবেন তিনি, নবান্নে জানালেন মমতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal