Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

আগামী ৩-৪ দিনে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

আগামী ৩-৪ দিনে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের দিকে মৌসুমী বায়ু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আগামী তিন থেকে চার দিন সেই দিকে আরও অগ্রসর হবে মৌসুমি বায়ু। এর প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, প্রায় এক সপ্তাহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। দুপুরে তীব্র তাপপ্রবাহ আর রাত বাড়লেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকে। তবে গত কয়েক দিন প্রখর রোদের পর শনিবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। রবিবার সকাল থেকেও আকাশ মেঘলা।
রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও আবার হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় মোট ১৩ টি ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি হবে, জুন মাস থেকে কাজ করবে স্টেশনগুলি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal