Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 July 2026

হঠাৎ ডেকে উঠল ‘বা-বা’, ইউভানের মুখে প্রথম ‘বাবা ডাক’ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন রাজ

হঠাৎ ডেকে উঠল ‘বা-বা’, ইউভানের মুখে প্রথম ‘বাবা ডাক’ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন রাজ

সন্তানের মুখে প্রথমবার বাবা ডাক শোনাটা হয়তো জীবনের অন্যান্য প্রিয় অনুভূতিগুলির মধ্যে একটা। সে কথা বিশ্বাস করেন রাজ চক্রবর্তী। বড় হয়ে উঠছে রাজ-পুত্র ইউভান। কখনও সে বাবার বাইক চালায়। কখনও আবার মায়ের সঙ্গে গাছ লাগায়। প্রতিদিনই কোনও না কোনও কাজে ব্যস্ত খুদে ইউভান। এক বছরও হয়নি তাঁর। কিন্তু শেখায় তাঁর বিরাম নেই।

বাবার কাঁধে চেপে খুনসুটি করতে করতে বলে উঠল বাবা! সন্তানের প্রথম বাবা ডাক… আবেগে ভাসলেন সাংসদ রাজ চক্রবর্তী।

শুক্রবার বাবা-ছেলের মুহূর্ত ক্যামেরা বন্ধি করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, বাবার কাঁধে ছোট্ট ইউভান। রাজের চুল নিয়ে খেলছে আর আউ আউ করে হাজার কথা বলতে চাইছে সে। তার মাঝেই আদু গলায় বলে উঠল ‘বা-বা’।

আরও পড়ুন: লুকিয়েই সেরে ফেললেন নিকাহ, দেখে নিন কে সানা খানের পাত্র?

কয়েক মিনিটের ভিডিও জুড়ে বাবা ছেলের মিষ্টি সম্পর্ক ধরা পড়ল। শেয়ার করা ক্যাপশনে লিখেছেন, আমার ছেলে বাবা বলতে শিখেছে। এখন সে সবসময় এই শব্দই ব্যবহার করে। সন্তানের মুখে প্রথম বাবা ডাক শোনার মত সুখ হয়তো আর কিছুতে হতে পারে না।

 

বিধায়কের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর থেকে সেবাবে ছেলের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়ে ওঠে না রাজের। একুশের নির্বাচনে ভোটে জিতে বারাকপুরের বিধায়ক তিনি। জন সেবায় মন দিয়েছেন।বারাকপুরের মানুষের পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ। বর্তমানে বেশিরভাগ সময় কাটাচ্ছেন বারাকপুরের অলিতে গলিতে। বারাকপুরের উন্নয়নে ওখানকার পথ ঘাট নিয়ে বিভিন্ন প্রকল্পে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকার মানুষের সঙ্গে রাজ রীতিমত সোশ্যাল মিডিয়া মারফৎ কথা বলছেন।

অন্যদিকে, মায়ের শিক্ষায় বড়ো হয়ে উঠছে ইউভান। মা-ঠাকুমার সঙ্গেই খেলছে, সময় কাটাচ্ছে রাজ-পুত্র।

স্টার কিড রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান এখন থেকেই নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। কখনও সে সান্তাক্লজ হচ্ছে, কখনও আবার বাঙালিবাবু সেজেছে। মা-বাবার আদরের ইউভান এখন ব্যাপক ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment