Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

লুকিয়েই সেরে ফেললেন নিকাহ, দেখে নিন কে সানা খানের পাত্র?

একের পর এক তারকাদের বিয়ের খবরে মেতে উঠেছে টলি ও বলি পাড়া। এর মাঝে ফের বিয়ের খবর বলিউডে। বিগবসের

লুকিয়েই সেরে ফেললেন নিকাহ, দেখে নিন কে সানা খানের পাত্র?

একের পর এক তারকাদের বিয়ের খবরে মেতে উঠেছে টলি ও বলি পাড়া। এর মাঝে ফের বিয়ের খবর বলিউডে। বিগবসের জনপ্রিয় তারকা সানা খান মিডিয়ার আড়ালেই সেরে ফেলেছেন বিয়ে। গত অক্টোবর মাসেই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসেন সানা খান। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দর্শকদের জানান, আল্লাহর দেখানো পথে হেঁটে মানুষের সেবা করতে চান। তাই বিনোদন জগত থেকে দূরে সরে আসেন তিনি। শোনা যাচ্ছে গত শুক্রবার রাতেই সুরাটে মুফতি অনসের সঙ্গে মিডিয়ার আড়ালে সেরে ফেললেন নিকাহ।

ইতিমধ্যেই নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছে সানা খান ও তাঁর স্বামীর বিয়ের ছবি ও ভিডিও, যা নজর কেড়েছে নেটিজেনদের। জানা গেছে, বিগ বসের ঘর থেকে বেরিয়ে বিগ বসের আরো এক খ্যাত তারকা এয়জাজ খানের পরিচয়েই মুফতি অনসের সঙ্গে প্রথম দেখা। তারপরই শুরু হয় প্রেমালাপ। অবশেষে গত শুক্রবার ‘কবুল হে’ বলেন দুজন দুজনকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার ছবিগুলিতে দেখা যাচ্ছে, মাথায় সাদা হিজাব, পরনেও দুধসাদা পোশাকে বিয়ের আসরে বসে রয়েছেন সানা। করোনা পরিস্থিতিতে বেশি ঘটা করে বিয়ে করেননি তাঁরা। কেবল হাতেগোনা কয়েকজন পরিবার ও বন্ধু-বান্ধবরাই উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

বিগ বস সিজন ৬ এর ফাইনাল লিস্ট ছিলেন সানা। সেখান থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে। হিন্দির পাশাপাশি তামিল তেলেগু ভাষাতেও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ইরোটিক থ্রিলার ‘ওয়াজাহ তুম হো’ তেও দেখা গিয়েছিল তাঁকে। ‘স্পেশ্যাল ওপস’ নামে একটি হটস্টার ওয়েব সিরিজে শেষবারের মতো দেখা যায় সানাকে। চলতি বছরের অক্টোবর মাসেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিচ্ছেন তিনি। মানুষের সেবা কার্যে নিজেকে উৎসর্গ করবেন বলেই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন: ধিক্কার জানাই “এটা আমি কি দেখলাম! স্পোর্টস ব্রা! একজন যোগীনির সাজসজ্জা এটা? জী বাংলা হিন্দু ধর্ম কে আর কত অপমান করবে?” – পোশাক দেখে জি বাংলা নিয়ে বিদ্রুপের ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment