Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

সরস্বতী পুজোর সকালে এক গাল হাসি মুখে ছোট্ট ইউভান ঠাম্মুর কোলে…, নেট মাধ্যমে ভাইরাল ছবি

সরস্বতী পুজোর সকালে এক গাল হাসি মুখে ছোট্ট ইউভান ঠাম্মুর কোলে…, নেট মাধ্যমে ভাইরাল ছবি

গাল ভরা হাসি, চোখেমুখে দুষ্টুমি, ঠাম্মির কোলে বসে আদর খাচ্ছে রাজ-পুএ ছোট্ট ইউভান। মঙ্গলবার, পরিচালক রাজ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে একাধিক ছবি পোস্ট করেছিলেন, আর সেখানেই দেখা গেল রাজের মা এবং পুত্রের আদর-আবদারে সম্পর্ক।

মঙ্গলবার ছিল সরস্বতী পুজো। তারকা মহলের বিভিন্ন ছবি নজর কেড়েছে। কিন্তু সরস্বতী পুজোয় রাজশ্রীর পুত্র ইউভানকে দেখা গেল অন্যরূপে। ঠাকুরমার কোলে বসে খেলছে, চোখ দুটি তাঁর নক্ষত্রের মতো উজ্জ্বল, গালভরা হাসির ফোয়ারা। ঠাকুমার সঙ্গে খেলায় মত্ত সে। এমনই কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে সরস্বতী পুজোর দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ইউভান-পিতা রাজ চক্রবর্তী। ছবির ক্যাপশন জুড়ে দেন, “Very good morning.” কথায় বলে ঘরের ছোট্ট সদস্য লক্ষ্মী ফিরিয়ে আনে। এমন হাসিখুশি সকালকে কেনা বেঁধে রাখতে চায়। কিন্তু সময় প্রবাহমান, তাই রাজ চক্রবর্তী ক্যামেরাবন্দি করে স্মৃতির পাতায় জুড়লেন আরও এক খুশির মুহূর্তকে।

 

আরও পড়ুন: খারাপ বায়ুর দাপট, শুটিং চলাকালীন ভ্যানিটি ভ্যান থেকে বেরোতে অস্বীকার শাহিদের

রাজশ্রীর পুত্র টলিউড মহলে “কিউটেস্ট-বেবি” নামে পরিচিত। করোনার আবহাওয়া কাঁটিয়ে এখন মা-বাবার সঙ্গে মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পরে ইউভান। মা-ঠাকুরমার স্নেহে বড় হয়ে উঠছে রাজপুত্র ইউভান চক্রবর্তী। ভীষণ কাজের মধ্যেও রাজের কাছে স্বস্তির ছোঁয়া এখন তাঁর ঘরের ছোট্ট সদস্য ইউভান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment