Take a fresh look at your lifestyle.

ভাইফোঁটা নয়, বোন ফোঁটা নিয়ে তুমুল ভাইরাল অভিনেত্রী সোহিনী!

176

বাঙালি হোক বা অবাঙালি, দুটিতেই ভাইফোঁটার চল আছে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এদিন বোনেরা তাদের সুরক্ষা কামনা করেন। বাংলায় বলা হয়, যমের দুয়ারে কাঁটা দেওয়ার জন্য এই ফোঁটা দেওয়া হয়। যাতে ভাই সুরক্ষিত থাকে। আদর, ভালোবাসা , আবদার সব মিলে মিশে আছে দিনটিতে। কিন্তু বোন ফোঁটা শুনেছেন? এবার কিন্তু এমনটাই ঘটেছে।

ভাই কে সুরক্ষিত রাখার জন্য বোনের দেওয়া ফোঁটা আছে তাহলে বোনকে সুরক্ষিত রাখবে কে? পৌরাণিক মতে অনেক কাহিনী থাকলেও সেসব তর্ক-বিতর্ক কে বাদ দিলে দেখা যায় বর্তমান যুগের মহিলা ছেলেদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করেন, বাইরেও যান । সুতরাং তাদের সুরক্ষার প্রয়োজন আছে। সেজন্য টলিউড অভিনেত্রী সোহিনী এবারে বোন ফোঁটা নিলেন।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

সোশাল মিডিয়া তে দেখা গেল দিদির কাছ থেকে ফোঁটা নিচ্ছেন সোহিনী। তুমুল ভাইরাল হয় সেই ছবি। অনেকে প্রশংসা করেছেন এই কাজের, আবার অনেকে সমালোচনা। যদিও তাতে পাত্তা দিচ্ছেন না সোহিনী। তার মতে যদি ভাইদের ফোঁটা দেওয়া যায় তাহলে বোন ফোঁটা হবেনা কেন?

Comments are closed.