রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি। এই দুজনের একমাত্র পুত্র সন্তান ইউভান। সম্প্রতি ছিল তাঁদের একমাত্র পুত্রের জন্মদিন। আজ থেকে দু বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ইউভান। ছেলের জন্মদিন উপলক্ষে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন পরিচালক ও অভিনেত্রীর এই জুটি। পুত্রকে সাথে নিয়েই তাঁদের এই বিদেশ যাত্রা। ছুটির মেজাজে আনন্দে ছুটি কাটাচ্ছেন তিনজন।
আমাদের সকলেরই জানা ইউভান ঠিক কতটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। তারকা সন্তান হিসেবে বেশ ভালোই নাম করেছেন ইউভান। তারকা দম্পতি ঠিক যেমন ছেলের সমস্ত রকম আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার দর্শকেরা মুখিয়ে থাকেন ইউভানের আপডেট জানতে।
তেমনই কিছুদিন আগে আরো একটি ভিডিও দেখা গিয়েছিল ইউভানের। এয়ারপোর্টে ছেলের মিষ্টি ভিডিও বানাতে দেখা গেছে অভিনেত্রী মাকে। ইনস্টাগ্রাম এর স্টরিতে শেয়ার করেছিলেন শুভশ্রী। ওই দিনে নীল রঙের টি-শার্ট ব্লু ডেনিম জিনসে দেখতে পাওয়া যায় তারকা পুত্রকে। তারকা সন্তান ইউভান আগে আগে ছুটি থাকে এবং পিছনে অভিনেত্রী মা ভিডিও করেন ছেলের। পেছন থেকে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “where are you going Yuvaan?” কিন্তু মায়ের কোন প্রশ্নের উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করেনি তারকা পুত্র।
এর পরেই সোশ্যাল মিডিয়াতে আরো একটি ভিডিও আসে ইউভানের। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সাথে বেশ চুটিয়ে বিদেশে মজা করছেন তারকা সন্তান। মায়ের কোলে বসেই বিদেশের বিভিন্ন রাইড এ এনজয় করছেন তিনি। সেখানেও ওই একই ড্রেসে দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে। নীল রঙের টি-শার্ট। কিন্তু সাথে চকলেট কালারের প্যান্ট আর গায়ে সাদা জ্যাকেট। তাঁকে দেখেই স্পষ্ট যে ঠিক কতটা এনজয় করছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে তাই বেশ অল্প কিছু সময়ের মধ্যেই বেশ ভাইরাল হয়। কমেন্ট সেকশনে ইউভানের অনুরাগীরা তাঁকে ভরিয়ে দিয়েছেন ভালবাসায়।
View this post on Instagram
আরও পড়ুন: সলমন খানের নতুন ছবি: ভামসি পেইদিপাল্লির পরিচালনায় কাজ শুরু, আপডেট দিলেন প্রযোজক দিল রাজু




