Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

মমতার ছবি হাতে বিধানসভা ত্যাগ রাজীবের, বললেন, আমার কাছে মাদার ফিগারই থাকবেন

মমতার ছবি হাতে বিধানসভা ত্যাগ রাজীবের, বললেন, আমার কাছে মাদার ফিগারই থাকবেন

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিধানসভা থেকে বেরিয়ে আসছেন রাজীব ব্যানার্জি। পিছনে সাংবাদিকরা। কিন্তু সদ্য পদত্যাগী বিধায়কের হাতে ওটা কী? 

দেখা যায়, মমতা ব্যানার্জির একটি ছবি হাতে বিধানসভা থেকে বেরিয়ে আসছেন রাজীব ব্যানার্জি। যে রাজীবের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রবল গুঞ্জন, তাঁর হাতে মমতা ব্যানার্জির ছবি কেন? আবার জল্পনা শুরু হয়। তাহলে কী… 

শেষ পর্যন্ত ছবি নিয়ে মুখ খোলেন রাজীব ব্যানার্জি। বলেন মমতা ব্যানার্জি আমার কাছে মাদার ফিগার। আমার সঙ্গে যাই হয়ে থাকুক, মমতা ব্যানার্জি আমার কাছে মায়ের মতোই থাকবেন। তাই বিধানসভা ছেড়ে যাওয়ার আগে তাঁর ছবিটিও নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছি। আবেগতাড়িত হয়ে রাজীব বলেন, আগেও এই ছবিটি আমার সঙ্গে থাকত, এখনও থাকবে। 

আরও পড়ুন: জামুড়িয়া থেকে ঐশী, বালি থেকে দীপ্সিতা, সপ্তাহের শুরুতেই প্রচারে সিপিএমের তরুণ প্রার্থী, দেখুন ফটো গ্যালারি

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব বাংলার মানুষের প্রতি নিজের কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞতা জানান নিজের নির্বাচনী ক্ষেত্র ডোমজুরের মানুষকেও। পাশাপাশি বিজেপিতে যাওয়ার প্রসঙ্গও উড়িয়ে দিলেন না। মানুষের জন্য কাজ করতে গেলে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াতেই থাকতে হবে, বলেন রাজীব। তবে তিনি কী করবেন, তা জানাতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এখন দেখার রবিবার অমিত শাহের সভার আগে, শনিবার নিজের ভবিষ্যৎ খোলসা করেন কিনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal