রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মোট ৩৭টি রাজ্যসভা আসনের জন্য হবে ভোটগ্রহণ।
চলতি বছর এপ্রিল মাসে রাজ্যসভার ৩৭টি আসন খালি হবে দেশে। তার মধ্যে ৫ রাজ্যসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে।
তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূরের ইস্তফার কারণে পাঁচটির মধ্যে একটি আসন জানুয়ারি মাস থেকে খালি রয়েছে। এই ৫ টি আসনে ভোটাভুটি আসন্ন।
আরও পড়ুন: দাবদাহ থেকে মিলবে মুক্তি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের।
এবার ৫ টি আসনের মধ্যে তৃণমূলের ৪ জন এবং বিজেপির একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় যাবেন।




