Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

ছুটি কাটাতে গোয়া পারি দিলেন রনবীর-আলিয়া, দেখুন সেই বিশেষ ছবি

করোনা আবহে প্রায় বহু দিন হল সেভাবে শুটিং হচ্ছে না। সংক্রমণ এড়াতে বহু দিন ধরে বন্ধ ছিল স্টুডিও। কিন্তু আস্তে আস্তে

ছুটি কাটাতে গোয়া পারি দিলেন রনবীর-আলিয়া, দেখুন সেই বিশেষ ছবি

করোনা আবহে প্রায় বহু দিন হল সেভাবে শুটিং হচ্ছে না। সংক্রমণ এড়াতে বহু দিন ধরে বন্ধ ছিল স্টুডিও। কিন্তু আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হচ্ছে। তাই এবার একে একে বহু তারকা কাজের মাঝে ভালো সময় কাটাতে পারি দিচ্ছেন গোয়া। সস্তায় হাতের নাগালে ভারতীয়দের কাছে একটি সুন্দর রোম্যান্টিক ডেস্টিনেশন হল গোয়া। আর এবার সময় কাটাতে নাকি গোয়া পারি দিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

আরও পড়ুন: ‘মা হতে চলেছেন ‘গাঁটছড়া’র দ্যুতি’! ‘বাধাই হো’ সিনেমার সঙ্গে ‘গাঁটছড়া’র তুলনা করে তুমুল ভাইরাল মিম বানালেন নেটিজেনরা, ভাইরাল ছবি

এদিন গোয়া যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে ধরা পড়লেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। গ্রিন জ্যাকেট, গ্রিন প্যান্ট আর ব্ল্যাক সানগ্লাসের পাশাপাশি এদিন ব্লু ডেনিম এবং চেক শার্ট, ব্ল্যাক হাফ জ্যাকেটে ধরা দেন এই সেলেব জুটি। সাজ পোশাক আর দুজনের হালচাল দেখে বোঝাই যাচ্ছিল বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই সেলেব জুটি। সম্প্রতি ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করেছেন রণবীর-আলিয়া। তবে এরপর তাদের কোন সিনেমায় আবার দেখা যাবে তাএখনো পর্যন্ত জানা না গেলেও আপাতত তারা গোয়ায় ছুটি কাটাতেই ব্যস্ত। তবে বিয়ের আগে গোয়া ট্যুর হলেও বিয়ের পর কোথায় যাবেন এই জুটি তা এখনো অজানাই রয়ে গেছে আমাদের। কারণ ঋষি কাপুরের মৃত্যুর পর আপাতত এখন বিয়ে নিয়ে ভাবছেন না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment