Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

‘মা হতে চলেছেন ‘গাঁটছড়া’র দ্যুতি’! ‘বাধাই হো’ সিনেমার সঙ্গে ‘গাঁটছড়া’র তুলনা করে তুমুল ভাইরাল মিম বানালেন নেটিজেনরা, ভাইরাল ছবি

‘মা হতে চলেছেন ‘গাঁটছড়া’র দ্যুতি’! ‘বাধাই হো’ সিনেমার সঙ্গে ‘গাঁটছড়া’র তুলনা করে তুমুল ভাইরাল মিম বানালেন নেটিজেনরা, ভাইরাল ছবি

এই মুহূর্তে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরা ধারাবাহিক হয়ে থাকতে সক্ষম হয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালটি। বড়লোক বাড়ির ছেলে রাহুল এবং ঋদ্ধি এবং তার সঙ্গে ধারাবাহিকের নায়িকা খড়ি এবং দ্যুতির কার্যকলাপ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। তবে এবার এই ধারাবাহিকটিকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বলিউড সিনেমা ‘বাধাই হো’র সঙ্গে তুলনা করতে দেখা গেল নেটিজেনদের।

প্রসঙ্গত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত এই সিনেমাটি জাতীয় পুরস্কার লাভ করতে সক্ষম হয়েছিল। সিনেমায় বেশি বয়সে মা হওয়ার মতো ঘটনাকে তুলে আনা হয়েছিল। যে চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা। তবে এবার সেই সিনেমার পোস্টারকে এডিট করে সেখানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কলাকুশলীদের মুখ বসাতে দেখা গেল নেট দুনিয়ার বাসিন্দাদের।

প্রসঙ্গত সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী দর্শকরা জানতে পেরেছেন মা হতে চলেছে ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্যুতি। অপরদিকে ধারাবাহিকের নায়িকা খড়ি কিছুতেই দোষ প্রমাণ করতে পারছে না ভিলেন রাহুলের। বারবার হাতের নাগালে এসেও বেরিয়ে যাচ্ছে সে। যে কারণে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনদের অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন গোটা বিষয়টি নিয়ে। তবে তার মধ্যেই এই ভাইরাল মিম মন জয় করে নিয়েছে দর্শকদের। দারুন উপভোগ করেছেন তারা ‘বাধাই হো’ সিনেমার সঙ্গে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের এই তুলনা।

আরও পড়ুন: অবশেষে এলো প্রোমো! নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’ নিয়ে এবার পর্দায় ফিরছেন ‘অপরাজিতা অপু’ ওরফে সুস্মিতা দে! নেটদুনিয়ায় ভাইরাল তার নতুন সিরিয়ালের ঝলক, এসে গেল অপু অভিনেত্রী সুস্মিতার নতুন সিরিয়ালের প্রোমো, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment