Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

মুম্বইয়ে মহারাজ; দাদার বায়োপিকে কি রণবীর! জোর জল্পনা বি-টাউনে 

মুম্বইয়ে মহারাজ; দাদার বায়োপিকে কি রণবীর! জোর জল্পনা বি-টাউনে 

কয়েকদিন আগেই মুম্বইয়ে গিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তখনই জানা গিয়েছিল, নিজের বায়োপিক নিয়ে সিনেমার কাজেই বি-টাউনে পাড়ি দিয়েছেন মহারাজ। এবার সৌরভের বায়োপিক নিয়ে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এল। জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলির চরিত্রে পর্দায় দেখা যাবে রণবীর কাপুরকে। বি-টাউনে কান পাতালে তেমনটাই শোনা যাচ্ছে। 

জানা গিয়েছে, মূলত ছবির চিত্রনাট্য সংক্রান্ত কাজেই মুম্বইয়ে রয়েছেন প্রাক্তন বিসিআই প্রেসিডেন্ট। সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা চলছিল। তালিকায় ঋত্বিক রোশনেরও নাম ছিল। তবে এ সংক্রান্ত একটি সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি নিজে জানিয়ে ছিলেন, তাঁর প্রথম পছন্দ রণবীর। আর এবার রণবীরের নাম নিয়ে আলোচনা শুরু হওয়ায়, অনেকেই মনে করছেন মহারাজের চরিত্রে রণবীরকে দেখা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। 

গ্রেগ চ্যাপেল চ্যাপ্টার থেকে শুরু করে সম্প্রতি বিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়া। নানান সময়ে শিরনামে উঠে এসেছেন সৌরভ গাঙ্গুলি। নানান ওঠা পড়ার মধ্য দিয়ে চলছেন তিনি। তাঁর বায়োপিকও যে চমকপ্রদ হবে, তা এক প্রকার নিশ্চিত। জানা গিয়েছে, মুম্বাইয়ের লাভ ফ্লিমস নামক প্রযোজনা সংস্থা সৌরভের বায়োপিক তৈরি করছেন। 

আরও পড়ুন: কোটি টাকার ঘরের মধ্যেই ফুটবল খেলতে ব্যস্ত রাজ-শুভশ্রী পুত্র! ঘরের ভেতর একই বিশাল জোরে জোরে শট মারলো ছোট্ট ইউভান, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment