Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

কোটি টাকার ঘরের মধ্যেই ফুটবল খেলতে ব্যস্ত রাজ-শুভশ্রী পুত্র! ঘরের ভেতর একই বিশাল জোরে জোরে শট মারলো ছোট্ট ইউভান, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

কোটি টাকার ঘরের মধ্যেই ফুটবল খেলতে ব্যস্ত রাজ-শুভশ্রী পুত্র! ঘরের ভেতর একই বিশাল জোরে জোরে শট মারলো ছোট্ট ইউভান, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এই মুহূর্তে রাজ-শুভশ্রী পুত্র ইউভান সোশ্যাল মিডিয়ার সেনসেশন। তাকে নিয়ে যেকোন ভিডিও কিংবা ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয় নেটনাগরিকদের মধ্যে। ছোট থেকে তার বড় হয়ে ওঠার সমস্ত ছোট ছোট মুহূর্তের ঝলক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী প্রায়ই শেয়ার করে নেন সকল নেটিজেনদের সাথে। তারাও ইউভানের কান্ড কারখানা দেখতে বেশ পছন্দ করেন। আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ-শুভশ্রী পুত্র।

চলতি বছরেই এক বছর পূর্ণ হয়েছে ইউভানের। এর মধ্যেই একবার বিদেশ ভ্রমণ করে ফেলেছে সে। মা-বাবার সাথে মালদ্বীপ ঘুরে এসেছে ইউভান। ওখান থেকে নিজেদের ঘোরার নানা দৃশ্য শেয়ার করেছিলেন তারা। এবছর নিজের বাড়ির পুজোয় চুটিয়ে মজাও করেছে সে। এমনকি তার প্রথম রাখির ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সোজা কথায় বলতে গেলে এখন ইউভান হাসলেও সেটা খবর হয়ে যায়।

কখনো রাজ চক্রবর্তীর সাথে আবার কখনো শুভশ্রী গাঙ্গুলীর সাথে খুনসুটি করতে দেখা যায় এই ক্ষুদে সেলিব্রিটিকে। বলাই বাহুল্য, সেলেব কিড হিসেবেই ছোট থেকে বড় হচ্ছে সে। কদিন আগেই নিজেদের কমপ্লেক্সের পার্কে ফুটবল খেলতে দেখা গিয়েছিল ইউভানকে। সেই ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। এবার তার ফুটবল খেলার ভিডিও শেয়ার করলেন বাবা রাজ চক্রবর্তী। শেয়ার হতেই তুমুল ভাইরাল ভিডিও।

আরও পড়ুন: সিঙ্গেল ফাদার এর গল্প বলতে ছবির পর্দায় আসছেন যীশু সেনগুপ্ত, সঙ্গে থাকছেন সোলাঙ্কি রায়, এবার সিঙ্গল ফাদারের কাহিনি শোনাবেন যিশু-শোলাঙ্কি ও বেবি রা! তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি ইউভানকে নিজেদের বাড়ির বৈঠকখানায় সকলের মাঝেই ফুটবল খেলতে দেখা গিয়েছে। সে বলটি নিয়ে বারবার শট মারছিল, আবার কোনো কোনো সময়ে হাতেও তুলে নিচ্ছিল বলটি। অবশ্য বলটি কাপড়ের তৈরি ছিল। এমন দৃশ্য দেখে আর থাকতে পারেননি বাবা রাজ চক্রবর্তী। এই মূহূর্তটাকে ক্যামেরাবন্দি করে তা শেয়ার করেছেন নেটনাগরিকদের সাথে।

সম্প্রতি রাজ চক্রবর্তী যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে টলিউড ও হিন্দি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী বর্খা সেনগুপ্তকে দেখা গিয়েছে। ইউভানকে জড়িয়ে আদরও করেছেন তিনি। এছাড়াও ভিডিওটিতে শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীর মায়ের দেখা মিলেছে। এই মুহূর্তে টলিউডের পরিচালক এবং তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর শেয়ার করা এই ভিডিওটি সকল নেটনাগরিকদের মধ্যে ছড়িয়ে গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment