Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

রণবীর কাপুর, হৃত্বিক রোশন নয়! অবশেষে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে ‘মহারাজে’র চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন

রণবীর কাপুর, হৃত্বিক রোশন নয়! অবশেষে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে ‘মহারাজে’র চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন

কিছুদিন আগেই জানা গিয়েছিল বহু টালবাহানার পর অবশেষে নিজের জীবনের গল্পের উপর ভিত্তি করে সিনেমা তৈরিতে অনুমোদন দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে টলিউডে নয় বরং বেশ বড়সড় বাজেটে বলিউডে তৈরি হবে কলকাতার দাদার বায়োপিক।

তবে তার পর থেকেই পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায় এর চরিত্রে কে অভিনয় করবেন সেই প্রশ্নের তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এর ব্যক্তিগত পছন্দ ছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে বলিউডের অন্দরে জল্পনা ছিল যে ক্রিকেটারের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করতে রাজি হননি। যে কারণে ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

এরপর উঠে এসেছিল আরেক বলিউড অভিনেতা হৃত্বিক রোশন এর নাম।তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ছবিটির নির্মাতারা এই নাম খারিজ করে দেন। কারণ হৃত্বিকের চেহারার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোন মিল নেই। পাশাপাশি অনেকেই টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এর নাম সাজেশন হিসেবে জানিয়েছিলেন। কিন্তু নির্মাতারা কেবলমাত্র বলিউড অভিনেতাদেরই মুখ্য চরিত্রে চাইছিলেন।

আরও পড়ুন: এবার দাদাগিরির মঞ্চে ঢাক বাজাতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে, যমুনার সাথে তুমুল ঢাক বাজাবেন দাদা, ভাইরাল ভিডিও

তার মধ্যেই এবার জানা গেল অভিনেতা অভিষেক বচ্চন একজন বাঁহাতি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার প্রস্তুতি শুরু করেছেন। পাশাপাশি তার সঙ্গে শেষ সময় সেই সিনেমায় একাধিক ক্রিকেটারকেও অভিনয় করতে দেখা যাবে। যা থেকে নেটিজেনরা মনে করছেন শেষ পর্যন্ত হয়তো তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে পর্দায় অভিষেক বচ্চনকেই দেখতে পাব আমরা সকলে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment