Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

জনসমক্ষে ট্রোল করে কঙ্কনাকে কটাক্ষ রণদীপ হুডার

জনসমক্ষে ট্রোল করে কঙ্কনাকে কটাক্ষ রণদীপ হুডার

নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন নিয়ে একের পর এক বিরুদ্ধ টুইট করছেন কঙ্গনা রানাওয়াত। কৃষক সমর্থনকারীদের অকপটে আক্রমণ করে চলেছেন তিনি। কখনো কৃষকদের “জঙ্গি” বলছেন আবার কখনো পপ-সিঙ্গার রিহানাকে নিয়ে কুৎসা রটাচ্ছেন। যা নিয়ে প্রায় গোটা দেশ উত্তপ্ত। ঠিক এই আদর্শ মুহূর্তেই বলিউড স্টার রণদীপ হুডা নিছক মজার ছলেই বলি-কুইন কঙ্গনাকে পাল্টা ট্রোল করলেন।

“ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই” ছবিতে কঙ্গনার একটি ভিডিও শেয়ার করলেন যেখানে কঙ্গনাকে ‘রেহানা’ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, বলি-কুইনের ছোট্ট ভিডিও ক্লিপটি শেয়ার করে রণদীপ কি কেবল মজাই করছেন? নাকি এই মজার পেছনে রয়েছে কটাক্ষের ভাষা?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানান, আন্তর্জাতিক স্তরের চক্রান্ত করে ভারতকে “ভাঙ্গার” চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেছেন, কৃষক আন্দোলন নিয়ে যেভাবে পপ তারকা রিহানার পর গ্রেটা থুনবার্গ, মিয়া খলিফারা টুইট করছেন, তা আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে চক্রান্তের ফল। এক নাগাড়ে চক্রান্ত করেই দেশকে টুকরো টুকরো করে ‘ভাঙার’ চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন কঙ্গনা। বলি-কুইনের ওই মন্তব্যের পর থেকে দেশজুড়ে জোর কদমে শোরগোল শুরু হয়েছে।

রিহানার টুইটের বিরুদ্ধে #IndiaAgainstPropaganda হ্যাশট্য়াগ জুড়ে প্রতিবাদ শুরু হলে সেই প্রতিবাদ রুখে দাঁড়ান শচীন টেন্ডুলকারের মতো বিশ্বমানের খেলোয়াড় থেকে শুরু করে গায়িকা লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো তারকারা।

আরও পড়ুন: যশ এর সাথে ভালোই তো ছিলেন, হঠাৎ কি হল! সোশ্যাল মিডিয়ায় নুসরতের বিশেষ মোটিভেশনাল ভিডিও দেখে কৌতূহল নেটিজেনদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment