Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
12 June 2026

‘রানীমাকে রাজকুমারীর মতো দেখতে লাগছে’, গোলাপি লেহেঙ্গায় সরস্বতী পুজোর আগেই নজর কাড়লেন ছোটপর্দার রাসমণি দিতিপ্রিয়া, ভাইরাল ছবি

‘রানীমাকে রাজকুমারীর মতো দেখতে লাগছে’, গোলাপি লেহেঙ্গায় সরস্বতী পুজোর আগেই নজর কাড়লেন ছোটপর্দার রাসমণি দিতিপ্রিয়া, ভাইরাল ছবি

ভ্যালেন্টাইন্স ডে আসার আগেই গোলাপি লেহেঙ্গায় নজর কাড়লেন দিতিপ্রিয়া রায়। অবশ্য বাঙালির কাছে সরস্বতী পুজোটাই তাদের ভ্যালেন্টাইন্স ডে। আর কদিন পরেই সরস্বতী পুজো, আর তার আগেই নজরকাড়া সাজে ছোটপর্দার রাসমণি, দেখেই মুগ্ধ নেটজনতা।

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশনের পর্দায় ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তবে বর্তমানে তিনি বড়পর্দা এবং ওয়েব প্ল্যাটফর্মের দিকে পা বাড়িয়েছেন। ইতিমধ্যেই শেষ করেছেন বেশ কয়েকটি কাজ। এখন থেকেই প্রশংসিত হতে শুরু করেছেন অভিনেত্রী। খুব কম বয়সেই তিনি সাফল্যের চূড়া ছুঁয়েছেন। তার অভিনয় দক্ষতা দর্শকমহলে তাকে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে। সম্প্রতি অভিনেত্রীকে হইচইয়ের ‘রুদ্রবীণার অভিশাপ’ ও জি ফাইভের ‘মুক্তি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এই দুই ওয়েব সিরিজেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। তার প্রশংসিত হয়েছেন বহু মানুষের কাছে। সম্প্রতি ‘মুক্তি’র প্রচারে অভিনেত্রী এসেছিলেন দাদাগিরির মঞ্চে।

নিঃসন্দেহে তিনি একজন উঁচু মানের অভিনেত্রী। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটে অংশ নিয়ে থাকেন তিনি। সম্প্রতি তেমনই একটি ফটোশুটের বেশ কয়েকটি ছবি নজর কেড়েছে নেটিজেনদের। সেই ছবিতে দিতিপ্রিয়াকে হালকা গোলাপী রঙের লেহেঙ্গায় দেখা গিয়েছে। ওড়না ছাড়াই লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে, মানানসই গয়নায় তার চোখের দৃষ্টি আকর্ষণ করেছে তার অনুরাগীদের। রবিবার নিজের ইনস্টাগ্রম অ্যাকাউন্ট থেকেই ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই তার এই ছবিগুলি পছন্দ করেছেন ২৯ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন: ভারতের ফল, সবজি ভালো না তাই বিদেশ থেকে আসছে ফল, সবজি! ভিকি-ক্যাটরিনার বিয়ের মেনুতে থাকছে দুনিয়ার সেরা সব খাবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোপন মেনু

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের বিভিন্ন ফটোশুটের ছবিতে ধরা দেন নেটমাধ্যমের পাতায়। অনেকসময় বিভিন্ন চরিত্রের সাজেও দেখা যায় তাকে। বলাই বাহুল্য, অভিনেত্রীর প্রতিটি ছবি পছন্দ করেন মানুষ। এই মুহূর্তে তিনি টলিউডের অন্যতম তরুণ, ব্যস্ত ও সফল অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment