Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
7 July 2026

সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সুরেলা গলায় ‘সাগর কিনারে’ গান গাইলেন রানু মন্ডল, আরো একবার ভাইরাল হলো এই সুপারহিট গায়িকার ভিডিও

সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সুরেলা গলায় ‘সাগর কিনারে’ গান গাইলেন রানু মন্ডল, আরো একবার ভাইরাল হলো এই সুপারহিট গায়িকার ভিডিও

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্লাটফর্ম যে প্লাটফর্ম এর মাধ্যমে অনেক কিছুই ভাইরাল হয়ে পড়ে। পৌঁছে দেয় মানুষের মুঠোফোন। সেরকমই কয়েক বছর আগেই ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল। ২০১৯ সালের আগস্ট মাসে তার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে তারপর থেকেই জনপ্রিয়তা পেয়েছিলেন রানু। এমনকি বলিউডের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া কে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন।

কিন্তু অতিরিক্ত দম্ভের কারণে তাকে আবারো নিজের জায়গায় ফিরে আসতে হয়। তবে সম্প্রতি রানু মন্ডল এর একদম ভিন্ন ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তাকে অনেক সাক্ষাৎকারেই বলতে শোনা যায় যে তিনি ঘুরতে ভীষণ ভালোবাসেন সম্প্রতি সেরকম একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে রানু মন্ডল কে সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তার পরনে ছিল কমলা রঙের শাড়ি এবং হাতে কানে গলায় ছিল গয়না। তার গলায় শোনা গেল বিখ্যাত গান ‘সাগার কিনারে দিল হে পুকারে’।

আরও পড়ুন: ‘একদম অভিনয় পারছে না’, বাংলা সিরিয়াল উমার নতুন প্রোমো আসতেই উমার উপর অসন্তুষ্ট নেট দুনিয়ার বাসিন্দারা! প্রশিক্ষণের অভাব রয়েছে পর্দার উমার, দাবি নেটনাগরিকদের একাংশের, ভাইরাল ভিডিও

ভিডিওটি পুরনো হলেও নতুন করে আবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি রানু মন্ডল ভিডিও দেখে নিয়েছেন। ‘Social Worker Atindra’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। বিভিন্ন সাক্ষাৎকারে তাকে অনেক ধরনের কথা বলতে শোনা যায় যা নিয়ে রীতিমতো ট্রল হতে হয়েছে রানু মন্ডল কে। অনেকেই তাঁকে কটাক্ষ করতেও ছাড়ে না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment