Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

‘একদম অভিনয় পারছে না’, বাংলা সিরিয়াল উমার নতুন প্রোমো আসতেই উমার উপর অসন্তুষ্ট নেট দুনিয়ার বাসিন্দারা! প্রশিক্ষণের অভাব রয়েছে পর্দার উমার, দাবি নেটনাগরিকদের একাংশের, ভাইরাল ভিডিও

‘একদম অভিনয় পারছে না’, বাংলা সিরিয়াল উমার নতুন প্রোমো আসতেই উমার উপর অসন্তুষ্ট নেট দুনিয়ার বাসিন্দারা! প্রশিক্ষণের অভাব রয়েছে পর্দার উমার, দাবি নেটনাগরিকদের একাংশের, ভাইরাল ভিডিও

খুব অল্পদিন হল জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘উমা’। শুরুর দিন থেকেই ছকভাঙা গল্পের জন্য এই ধারাবাহিক নজর কেড়েছে দর্শকদের। এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে উমা। অজস্র ষড়যন্ত্রের মধ্যেও নিজের প্রতিভাকে তুলে ধরে কিভাবে ক্রিকেটার হয়ে উঠবে সে? সেই নিয়েই গল্প। সেই গল্পের উপর ভিত্তি করেই এগোচ্ছে ধারাবাহিক। টিআরপির দৌড়েও বেশ ভালো জায়গায় রয়েছে ‘উমা’। তবে এর মাঝেই নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন পর্দার উমা অর্থাৎ শিঞ্জিনী চক্রবর্তী একেবারেই ভাল অভিনয় করছেন না। ধারাবাহিকের একটি ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটনাগরিকদের মন্তব্যের ঝড়।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, উমাকে পরিচয় দিতে আলিয়ার সাথে নিজের বিয়ের আসরেই উমাকে সিঁদুর পরিয়ে দেয় অভিমুন্য আচার্য্য। ইতিমধ্যেই সে সকলের সামনে জানিয়ে দিয়েছে উমার স্বপ্নপূরণের দায়িত্ব সে নিচ্ছে। তবে চুপচাপ বসে নেই আলিয়া ও অভির মাম মাম। তারা প্রতিপদে বিপদে ফেলার চেষ্টা করছে উমাকে। ইতিমধ্যেই আলিয়ার সাথে ক্রিকেট মাঠের পাশাপাশি পারিবারিক ময়দানেও লড়াইয়ে নেমেছে উমা। নিজের পরিবারকে ও স্বামীকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছে সে। এরপর ধারাবাহিকের গল্প কোন দিকে এগোবে তা জানার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

আরও পড়ুন: ‘গাঁটছড়াতে দুর্বল ট্র্যাক দেখানো হয়েছে, তাই স্লট হারালো! এবার অন্তত গল্পের ট্র্যাকের দিকে একটু নজর দিন নির্মাতারা’ জগদ্ধাত্রীর কাছে গাঁটছড়ার স্লট হারানোর পর নির্মাতাদের কাছে অনুরোধ করলেন দর্শকবৃন্দ! ভাইরাল সোশ্যাল মিডিয়ার পোস্ট

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ছোট ভিডিও ক্লিপিং ভাইরাল হয়েছে যেখানে অভিমন্যুর মায়ের সাথে উমার কথোপকথনের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। যাতে অভির মায়ের মনে হয়েছে উমাই পারবে তাদের সংসারটাকে ধরে রাখতে। আর এই ভিডিও ক্লিপিংসের কমেন্ট বক্সেই নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন ধারাবাহিকে উমার চরিত্রে শিঞ্জিনীর অভিনয় একেবারেই পছন্দ নয় তাদের।

কেউ সোজাসুজি বলেছেন তাকে দেখতে বাজে লাগছে তার লুক পরিবর্তন করা প্রয়োজন। আবার কেউ বলেছেন তার প্রশিক্ষণের অভাব রয়েছে, তিনি ভালোভাবে নিজের চরিত্রকে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে পারছেন না। এমন নানা ধরনের মন্তব্য ভিড় করেছে কমেন্ট বক্সে। তবে এতকিছুর পরেও দর্শকমহলে এই ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা আছে, তা নিঃসন্দেহে বলা চলে।

আরও পড়ুন: বোল্ড ছবিতে নেটিজেনদের খোঁচা, ফের ভাইরাল শ্রীলেখার উষ্ণ ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment