Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

অফিসের মধ্যেই স্ত্রীকে জড়িয়ে ধরে ঋদ্ধি! ‘গাঁটছড়া’র নতুন পর্বে থাকছে বড় চমক

অফিসের মধ্যেই  স্ত্রীকে জড়িয়ে ধরে ঋদ্ধি! ‘গাঁটছড়া’র নতুন পর্বে থাকছে বড় চমক

বর্তমানে গাঁটছড়া ধারাবাহিক বাঙ্গালীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গত সপ্তাহে হানিমুন স্পেশাল এপিসোড দেখিয়ে এই সিরিয়ালটি টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করেছিল। তবে এই সপ্তাহে কিন্তু ফলাফল খুব খারাপ হয়েছে। চতুর্থ স্থানে পৌঁছে গেছে গাঁটছড়া ধারাবাহিক। তাই এবার টিআরপির লড়াইয়ে ভালো ফল করার জন্য উঠে পেরে লেগেছে এই সিরিয়াল কর্তৃপক্ষ। তাই এই সিরিয়ালে আনা হচ্ছে গল্পের নতুন মোড়।

চরম ক্ষতির সম্মুখীন হয়েছে সিংহরায় জুয়েলার্স। পারিবারিক ব্যবসাকে বাঁচানোর তাগিদে ঋদ্ধির পাশে দাঁড়িয়েছে খড়ি। তারা দুজনে পরিকল্পনা করেই নেমেছে যে কিভাবে তাদের শত্রুর আসল চেহারা ফাঁস করে দেবে। এই প্রসঙ্গে নতুন নাটক শুরু করেছে ঋদ্ধি খড়ি। দত্তদের প্রতারণার কথা সামনে আনতেই তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে। ঋদ্ধি, খড়িকে ভুল বোঝার অভিনয় করছে। খড়িও অর্থের বিনিময়ে দত্তদের কাছে গয়না বিক্রির কথা স্বীকার করে নেয়। এই কথা শোনার পর ঋদ্ধি বাড়ি থেকে বের করে দেওয়ার নাটক করে খড়ি কে । তবে নিজের মুখে অন্যায়ের কথা স্বীকার করলেও খড়ির প্রতি দাদুর বিশ্বাস কিন্তু অটল। খড়ির প্রতি ঋদ্ধির রাগের আচরণ দেখে, দাদু বকাবকি করতে থাকে ঋদ্ধিকে। ঋদ্ধি অবশেষে তার আর খড়ির প্ল্যানের কথা দাদুকে জানায়।

তবে সবকিছুর মধ্যে ঋদ্ধি খড়ির খুনসুটি ও বর্তমান। ঋদ্ধি রাগের অভিনয় করে সকলের কাছে স্ত্রীর নিন্দে করতে থাকে। আর সেটা শুনে ফেলে খড়ি। খড়ি চেষ্টা করে স্বামীকে শায়েস্তা করার। কিন্তু শ্রী রাত দেখে নাজেহাল করে ঘুমিয়ে পড়ে সিংহ রায় বাড়ির বড় নাতি। অবশেষে অফিসের মধ্যেই স্ত্রীকে জড়িয়ে ধরে ঋদ্ধি।

আরও পড়ুন: উমা সিরিয়ালের শুটিংয়ের শেষ দিনে কেঁদে ভাসালো আচার্য পরিবার! ভাইরাল ভিডিও

দত্তদের গয়নাকে টক্কর দেওয়ার জন্য রাতারাতি বদলে ফেলা হয় সিংহ রায়দের গয়নার ডিজাইন। আর সে কথা বাবার কানে পৌঁছে দেয় অয়না। তারা নতুন গয়নাগুলি সরিয়ে ফেলার ষড়যন্ত্র করছে।

অন্যদিকে সিংহ রায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাছাইয়ের পর্ব চলছে। রাহুল-কিয়ারার উপর রয়েছে ব্র্যান্ড এম্বাসেডর বাছাই করার দায়িত্ব। এই ব্যান্ড এম্বাসেডর হিসেবে অডিশন দিতে আসে দ্যুতি। তবে একরাশ অপমান ছাড়া সে আর কিছুই পায়নি। তবে কি এবার দ্যুতি পারবে সব বাঁধা পেরিয়ে আবারো ঘুরে দাঁড়াতে? আবার ঋদ্ধি খড়ি কি পারবে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে? সেটা দেখতে চোখ রাখুন গাঁটছড়ার আগামী পর্বে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল