Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

হানিমুনে গিয়ে খড়িকে ফুল দিয়ে হাঁটু মুড়ে প্রপোজ করলো ঋদ্ধি! দেখে নেটিজেনরা বলছেন এইবার গাঁটছড়া আবার বেঙ্গল টপার হবেই!

হানিমুনে গিয়ে খড়িকে ফুল দিয়ে হাঁটু মুড়ে প্রপোজ করলো ঋদ্ধি! দেখে নেটিজেনরা বলছেন এইবার গাঁটছড়া আবার বেঙ্গল টপার হবেই!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া। এই ধারাবাহিকে বর্তমানে হানিমুন পর্ব চলছে। সেখানে দেখানো হচ্ছে যে, খড়ি ঋদ্ধি,বনি কুনাল, রাহুল দ্যুতি সবাই মিলে হানিমুনে গিয়েছে। সিংহ রায় বাড়ির সবথেকে বড়ো দুজন মানুষ দাদু আর ঠাকুমা দুজনে মিলে পরিকল্পনা করেন তাদের নাতি আর নাত বউকে হানিমুনে পাঠানোর। সেই পরিকল্পনা সফল হয়েছে বলা যেতে পারে। সবাই মিলে সেখানে গিয়ে ভীষণ খুনসুটি করছে।

এর মধ্যে আবার অন্যরকম প্ল্যানও চলছে। হানিমুনে গিয়ে যখন খড়ি আর ঋদ্ধির ভালোবাসা পুরো জমে উঠেছে তখনই প্রসূন আর অনিকেত অন্য প্ল্যান করছে। সম্প্রতি ধারাবাহিক একটি নতুন ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে যেটি দেখে দর্শকরা খুশি হয়ে গিয়েছেন। ধারাবাহিকের সাম্প্রতিককালের সেই প্রোমো তে দেখানো হয়েছে যে হানিমুনে গিয়ে খড়ি আর ঋদ্ধির মধ্যেকার বরফ রীতিমতো গলছে। দুজনের মধ্যেকার দূরত্ব অনেকখানি মিটে গেছে।

হানিমুনে গিয়ে তারা না চাইলেও তাদের এক ঘরে থাকতে হচ্ছে তাদের। অনিচ্ছা সত্ত্বেও তাদের এক খাটে শুতে হচ্ছে আর সবসময় তাদের ভালোবাসা খুনসুটি প্রকাশ পাচ্ছে। অন্যদিকে খড়ি ঋদ্ধিকে জানিয়েছে যে, তার মন জয় করতে গেলে জেদ দিয়ে নয় স্বামীর অধিকার দিয়ে নয় ভালোবাসার মধ্যে দিয়ে জিততে হবে। এর উত্তরে ঋদ্ধি জানায় যে তাকে ভালবাসতে দিলে নিশ্চয়ই ভালোবাসা দিয়ে খড়ির মন সে জিতে নেবে। সাম্প্রতিককালের ভিডিওতে দেখা যাচ্ছে যে খড়ির মন জয় করতে উঠে পড়ে লেগেছে ঋদ্ধি। সকলের সামনে হাটু মুড়ে বসেছে সে, খড়িকে ফুল দিয়ে সে জানায়, তার মনের কথা। যা দেখে উত্তেজনার ফুটছেন দর্শকরা! তারা বলছেন, সিংহ রায় বাড়ির দাদু ঠাম্মার প্ল্যান সফল হল! এর পাশাপাশি তারা এও বলছেন যে বিয়ের পর এত সুন্দর প্রপোজ এইবার গাঁটছড়া আবার বেঙ্গল টপার হবে।

আরও পড়ুন: ‘আপনার নতুন স্বামী’? রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সঙ্গে টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শুরু নেটিজেনদের, কটাক্ষের শিকার সুদীপা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment