Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

খোলা পিঠের ছবি দিতেই ব্যাপক ট্রোল হতে হলো ঋদ্ধিমা কে, ছাড় পেলেন না শ্বশুর সব্যসাচীও, কটাক্ষ করা হল শ্বশুর সব্যসাচী চক্রবর্তীকেও

খোলা পিঠের ছবি দিতেই ব্যাপক ট্রোল হতে হলো ঋদ্ধিমা কে, ছাড় পেলেন না শ্বশুর সব্যসাচীও, কটাক্ষ করা হল শ্বশুর সব্যসাচী চক্রবর্তীকেও

বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে যেন ট্রোলিং এর প্রবণতা বেড়েই চলছে। অভিনেতা-অভিনেত্রীদের যেকোনো ছবি দেখলেই নেটিজেনদের একাংশ ঝাঁপিয়ে পড়ে ট্রল করতে। যেন এটাই তাদের দৈনন্দিন জীবনের একমাত্র কাজ। আর এবারে সেই ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ অর্থাৎ বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পুত্রবধূ।

সাম্প্রতিক কিছুদিন আগে সেলিব্রিটি ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় ফটোশুট করতে দেখা গিয়েছে ঋদ্ধিমা কে। একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন ঐদিন ঋদ্ধিমা। বিছানার চাদর জড়িয়ে উষ্ণ মায়াবী লুকে ধরা দিয়েছেন তিনি। আর তাতেই পড়তে হয় সমালোচনার মুখে। নেটিজেনদের একাংশই ঋদ্ধিমা এর পাশাপাশি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী কে টেনে এনে ওনার নাম ধরনের কোন মন্তব্য করতে থাকে। খুব উন্নতি করছে সব্যসাচীর দুই পুত্রবধু। নগ্ন হওয়ার প্রতিযোগিতা চলছে।” আর একজনের মন্তব্য, “তোমাকে অন্যরকম ভাবতাম”। তবে ট্রোলের মাঝেই জুটেছে প্রশংসাও। অনেকেই ঋদ্ধিমা এর এই ছবিতে তার এই নতুন লুকের প্রশংসা জানিয়েছেন।

উল্লেখ্য গত বছরে করোনাকালীন পরিস্থিতির সময় মাকে হারান ঋদ্ধিমা। মাকে হারিয়ে মা এর শূন্য জায়গাটা প্রতি মুহূর্তে অনুভব করেন তিনি। মা ছাড়া যে দুনিয়াটা পুরোই ফাঁকা এই কথাটা প্রতি মুহূর্তে তিনি অনুভব করতে থাকেন। মাকে প্রতিমুহূর্তে মিস করেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়াতে মাকে নিয়ে তাকে আমরা ছবি পোস্ট করতে দেখতে পেয়েছি। মায়ের প্রতি আবেগপ্রবণ হয়ে এর আগেও অনেক পোস্ট করেছেন তিনি। আসলে মা ছাড়া এই পৃথিবীটাকে যেন মেনে নিতে পারছেন না তিনি। মা তাকে সব থেকে বেশি ভালোবাসে এবং তার এই স্বপ্নপূরণের মায়ের ভূমিকা ছিল অশেষ। তাই মায়ের কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন: বাবা হতে চলেছেন অপারশক্তি, স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করে নেট দুনিয়ায় সুখবর দিলেন বলি অভিনেতা

এছাড়াও করোনাকালীন পরিস্থিতিতে ঋদ্ধিমার বাবাও করোনা তে আক্রান্ত হয়েছিলেন। সবমিলিয়ে তার পরিবারের ওপর দিয়ে এক বিরাট ঝড় চলে যায়। কিন্তু বর্তমানে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে প্রত্যেকে। এখন আবার দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দেই দেখা যাচ্ছে ঋদ্ধিমা এবং গৌরবের পরিবারকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment