Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

বোল্ড মেকআপ ও লাল পোশাকে সোশ্যাল মিডিয়া উষ্ণতা ছড়াচ্ছেন ঋতাভরী চক্রবর্তী

হ্যালোইন ডে উপলক্ষে নানা রকমের পোশাকে সেজে উঠেছিল টলি ও বলি পাড়ার তারকারা।

বোল্ড মেকআপ ও লাল পোশাকে সোশ্যাল মিডিয়া উষ্ণতা ছড়াচ্ছেন ঋতাভরী চক্রবর্তী

হ্যালোইন ডে উপলক্ষে নানা রকমের পোশাকে সেজে উঠেছিল টলি ও বলি পাড়ার তারকারা। আর এই হ্যালোইন ডেতে বোল্ড ও বিউটি লুকে দেখা গেল টলিউডের স্টাইল আইকন ঋতাভরী চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে প্রায়শই ঝড় তোলেন তিনি। কখনো বা বাঙালি নারীর বেশে আবার কখনো বোল্ড লুকে ছবি তুলে উষ্ণতা ছড়ান সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁকে দেখা গেল হ্যালোইন ডে স্পেশাল লুকে।

আরও পড়ুন: মৃত্যুর পর খাটিয়াতে শুয়ে ফোন ঘাটছেন গুনগুন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোস্ট দিচ্ছেন সৌজন্যে! ভাইরাল এই ছবি ঘিরে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে

সম্প্রতি লক্ষ্মী পুজোর সময় নিজের বাড়ির লক্ষ্মী পূজার ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেখানের শাড়ি পড়ে বঙ্গনারী সেজে মা লক্ষ্মীর আরাধনা করতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরে হ্যালোইন উপলক্ষে একেবারে অন্য রকমের সাজে হাজির হন তিনি। বোল্ড মেকআপ, লাল পোশাক ও খোলা চুলে ছবি তুলে নিজের ইনস্টাগ্রামের শেয়ার করেন তিনি। ছবির নিচে ক্যাপশনে লেখেন, “এই হ্যালউইনে নিজেকে একটু অন্যরকম সাজালে কেমন হয়?” প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট সেকশনে তাঁর এই নতুন লুকের প্রশংসা করেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

Just a dreamer like you ???

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

প্রসঙ্গত বাংলা ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী” দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ঋতাভরী। টলিউড থেকে বলিউডে পা রেখেছেন তিনি। গতবছর জিৎ ও কোয়েলের সঙ্গে ‘শেষ থেকে শুরু’ ছবিতে অভিনয় করেন তিনি। লকডাউন এর আগেই মুক্তি পেয়েছিল তাঁর নতুন ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি”। কিন্তু করোনার কারণে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় বাজারে বেশি দিন চলেনি ছবিটি। সম্প্রতি আবার মুক্তি পেয়েছে এই ছবিটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment