Take a fresh look at your lifestyle.

লাল ওভার জ্যাকেটে লাস্যময়ী ঋতাভরী, বড়দিনের আগেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রীর

348

মাঝে মাঝেই নিজের সুন্দর সুন্দর ছবি ইন্সটা হ্যান্ডেলে দিয়ে থাকেন অভিনেত্রী ঋতাভরী। এবার বড়দিনের আগেই এদিন আরো একটি ছবি দিলেন নায়িকা। নিজেই জানালেন বছরের সবথেকে প্রিয় সময় নাকি এটাই। এমনকি এই ছবি মুহূর্তেই নেট পাড়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখেই ইতিমধ্যে বেশ আনন্দিত নায়িকার বহু অনুগামী। তাদের মধ্যে অনেকেই ঋতাভরীকে কমেন্ট সেকশনে বাহবা দিচ্ছেন।

সম্প্রতি “ওরে মন”-এর পর আরেকটি নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। সিনেমার পাশাপাশি এবার তিনি গানের লিরিক্সও লিখেছেন নিজে। ‘রঙ্গি সারি গুলাবি’ নামক এই গানে তাঁর সাথে গলা মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী স্বানন্দ কিরকিরে। গানের এই মিউজিক ভিডিয়োয় ঋতাভরীর সাথে রয়েছেন পাভেল গুলাটি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ৫৭ বছরের জন্মদিন ছিল হলি অভিনেতা ব্র্যাড পিটের।

আর সেই উপলক্ষেই নিজেকে লাল লিপস্টিকে সাজিয়ে হলিউড তারককে চুম্বনে ভরিয়ে দিয়েছেন ঋতাভরী। ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতার একটি ছোট্ট পুতুল নিয়ে বারে বারে চুম্বন করছেন। আর ভালোবেসে এই ভিডিওর ক্যাপশানে লিখেছেন, ”শুভ জন্মদিন আমার ভালবাসা #Brad Pitt। আমি এই মানুষটির জন্য পাগল, আর এটা কোনও বিষয় নয়। আমি যখন এই টাইলার ডারডেন অ্যাকশন চরিত্রটি দেখেছিলাম, তখন আমি আমার উত্তেজনা আমার মায়ের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আপনি ঠিক শুনেছেন – আমার মা”। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।

Comments are closed.