Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘পুষ্পার আল্লু আর্জুনকে কপি করছে রোমিও! যদিও আল্লু আর্জুনের নখের যোগ্য নয়!’ তুমুল ট্রোলের মুখে মন ফাগুনের নতুন প্রোমো, ক্ষুব্ধ অনুগামীরা

‘পুষ্পার আল্লু আর্জুনকে কপি করছে রোমিও! যদিও আল্লু আর্জুনের নখের যোগ্য নয়!’ তুমুল ট্রোলের মুখে মন ফাগুনের নতুন প্রোমো, ক্ষুব্ধ অনুগামীরা

মন ফাগুনে কিছুদিন আগেই দেখানো হয়েছে যে, রাজ্য সরকারের কাছ থেকে সেরা ট্যুর গাইড হিসেবে পুরস্কার পেয়েছে পিহু,তারপর সে তার টুরিস্টদের কে নিয়ে মোহনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সম্প্রতি মন ফাগুনের একটি প্রোমো দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মোহনায় যাওয়ার পর কী হবে পিহুর সাথে?

মন ফাগুনের সম্প্রতিক কালের একটি প্রোমো দিয়েছে যেখানে দেখানো হচ্ছে যে, পিহুর সাথে রোমিওর প্রথম সাক্ষাৎ হয়েছে। ট্যুর গাইড হিসেবে টুরিস্টদের নিয়ে মোহনায় এসেছিল পিহু সেখানে তার টুরিস্টদেরকে কিডন্যাপ করা হয়েছে এবং তাকে সহ কিডন্যাপ করা হয়েছে। গুন্ডারা পিহুকে বেঁধে রেখেছে সে গুন্ডাদের বলছে, কেন তাকে বেঁধে রাখা হয়েছে সে একজন ট্যুর গাইড! টুরিস্ট দের নিয়ে মোহনায় এসেছে। তখন আর একজন গুন্ডা বলছে রোমিও আসলে সব জানতে পারবে।

পিহু তখন বলে এখানে কোন জুলিয়েট আছে যে রোমিও আসবে? এরপর দেখা যায় ট্রাক ড্রাইভার বেশী ঋষি অর্থাৎ রোমিওর এন্ট্রি হচ্ছে। সে এসেই পিহুর গায়ে এক বালতি জল দিয়ে বলে, রোমিও নাম শুনে লাভার ভাবলে নাকি লেডিকিনি? আমাকে ছুঁলে এক ছোবলেই ছবি হয়ে যাবে! রোমিওর গলা শুনে অবাক হয়ে যায় পিহু, সে রোমিওকে জিজ্ঞেস করে কে আপনি?

আরও পড়ুন: তবে কি হবে না ফুলশয্যা? ভেঙে যাবে আবির নিরুপমার বিয়ে?

কেমন হবে ঋষি আর রোমিওর প্রথম সাক্ষাৎ তা জানবার জন্য দর্শকদের একাংশ উদগ্রীব হয়ে আছে! দর্শকদের আরেক অংশ বলছে এই প্রোমোতে রোমিও র স্টাইল দেখে মনে হচ্ছে সে পুষ্পা ছবির আল্লু আর্জুনকে কপি করেছে। কিন্তু কপি অত্যন্ত দুর্বল হয়েছে! আল্লু আর্জুন এর নখের যোগ্য হতে পারবে না রোমিও! দর্শকদের আরেক অংশ অবশ্য বলছেন পুষ্পা ছবির আল্লু আর্জুনকে এখানে টেনে আনার কোন মানেই হয় না, কারণ শন আর আল্লু আর্জুন দুজনেই ভিন্ন মানুষ তাই দুজনের মধ্যে কোন মিল খুঁজে পাওয়ার চেষ্টা করাই বেকার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment