Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

আল নাসেরের জার্সিতে হ্যাটট্রিক রোনাল্ডোর, ৫০০-র বেশি গোল সি আর সেভেনের

আল নাসেরের জার্সিতে হ্যাটট্রিক রোনাল্ডোর, ৫০০-র বেশি গোল সি আর সেভেনের

আল নাসেরের হয়ে খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার এক ম্যাচে চারটি গোল করলেন পর্তুগিজ তারকা। সৌদি আরবের আল নাসেরে যোগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। একাই এক ম্যাচে ৪ গোল করে সৌদি প্রো লিগের আল ওয়েদাকে পরাজিত করলেন সি আর সেভেন।

ম্যাচের ২১ মিনিটের মাথায় প্রথম গোল করেন রোনাল্ডো। ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল আসে রোনল্ডোর পা থেকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আল নাসের। বিরতির পর পেনাল্টি থেকে ফের একটি গোল করেন পর্তুগিজ তারকা। ৩ গোলে এগিয়ে থাকার পরও থেমে থাকেনি আল নাসের। ৬১ মিনিটের মাথায় আরেকটি গোল করেন রোনাল্ডো। এরপরই জয়ের সব আশা ফুরিয়ে যায় আল ওয়েদার। এই জয়ের পর সৌদি প্রো লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যায় আল নাসের। ১৬ ম্যাচে আল নাসেরের পয়েন্ট ৩৭। পাঁচটি ক্লাবের হয়ে খেলে ৫০০-র বেশি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় রোনাল্ডোকে। বিশ্বকাপ তিনিই একমাত্র ফুটবলার ছিলেন, যিনি ক্লাব ছাড়া খেলেছেন। বিশ্বকাপের পরই সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল, সেমি ফাইনালের টিকিট বিক্রি কবে থেকে? যা জানাল বিসিসিআই 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports