Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘তুমি আমাকে ধ্বংস করবে?’, ইনস্টাগ্রামে মিমে এমনি বার্তা দিলেন তৃতীয় স্বামী রোশন

দুর্গা পুজোর আগে থেকেই শোনা যাচ্ছিল শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সংসার ভাঙ্গার খবর। সেই জল্পনাতে আগুন

‘তুমি আমাকে ধ্বংস করবে?’, ইনস্টাগ্রামে মিমে এমনি বার্তা দিলেন তৃতীয় স্বামী রোশন

দুর্গা পুজোর আগে থেকেই শোনা যাচ্ছিল শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সংসার ভাঙ্গার খবর। সেই জল্পনাতে আগুন ঢালে শ্রাবন্তীর স্বামী স্বয়ং রোশন সিং। তাঁর কথামতো দুর্গা পুজোর আগে থেকেই নাকি শ্রাবন্তী এবং তিনি আলাদা আলাদা থাকছেন। সে কথা স্বীকার করে নিয়েছেন শ্রাবন্তীও। তবে নিজেদের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি কেউই। খুব শীঘ্রই হতে চলেছে ডিভোর্স। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এমনি হিন্টস দিলেন রোশন।

শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামীর রোশনের মধ্যেকার দূরত্ব ক্রমশই বাড়ছে তা স্পষ্ট বোঝা যায় তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই। রোশনের ইনস্টাগ্রামে নেই শ্রাবন্তী। ডিলিট করে দিয়েছেন সমস্ত ছবি। তাঁদের সম্পর্কে চির ধরেছে আরো স্পষ্ট হয়ে উঠল রোশানের ইনস্টাগ্রাম স্টোরিতে। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে প্রেম নিবেদন করতে একটি ছেলেকে। হাঁটু গেড়ে হাতে আংটি নিয়ে একটি মেয়েকে প্রপোজ করছে সে। তবে হিন্টস রয়েছে তাদের কথোপকথনে। ছেলেটি বলে, ‘তুমি কি আমার জীবন ধ্বংস করবে?’, উত্তরে মেয়েটি বলে- ‘অবশ্যই’।

আরও পড়ুন: পিরামিডের সামনে ফটোশুটে বিতর্কে জড়ালেন মডেল সালমা-আল-শাইমি এবং তার ফটোগ্রাফার।

ছবির ক্যাপশনে রোশন লিখেছেন, ‘জাস্ট অফর ফান’। শ্রাবন্তী ও রোশন দুজনের প্রোফাইলেই কমেন্ট সেকশন লিমিটেড করা। ফলে একমাত্র যাঁদের তাঁরা ফলো করছেন একমাত্র তাঁরাই পোস্টে কমেন্ট করতে পারবে। সেখানে রোশনের অনেক পরিচিত লেখে, ‘ভাই শান্ত হও, সব ঠিক হয়ে যাবে’। এমনকি কমেন্ট বক্সে অঙ্কুশ হাজরা লিখেন, ‘ফাটিয়ে’। শ্রাবন্তী ও তাঁর আলাদা থাকার খবর মিডিয়াকে প্রথম জানিয়েছিল রোশন। এবারও নিজের ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্ক ভাঙ্গনের হিন্টস দিলেন তিনি।

প্রসঙ্গত গত বছরের এপ্রিল মাসেই চার হাত এক করেছিলেন দুজনে। এবছর নিজেদের প্রথম বিবাহ বার্ষিকী ধুমধাম করে সেলিব্রেট করার প্ল্যানও করেছিলেন কিন্তু করোনাতে সেসব প্ল্যান ভেস্তে যায়। বর্তমানে নিজের নতুন ব্যবসা নিয়ে বেজায় ব্যস্ত শ্রাবন্তী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment