Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

বিচ্ছেদের বেদনা ভুলে, শ্রাবন্তীর নতুন পদক্ষেপে শুভেচ্ছা জানাল তৃতীয় স্বামী রোশন সিং

বিচ্ছেদের বেদনা ভুলে, শ্রাবন্তীর নতুন পদক্ষেপে শুভেচ্ছা জানাল তৃতীয় স্বামী রোশন সিং

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যে রাজনৈতিক দল বদলের পালা শুরু হয়েছে তাতে নাম লেখালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পদ্ম ফুল আঁকা গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে সোমবার শপথ নিলেন বাংলার জন্য কিছু করার। ওই দিন রাতে অভিনেত্রীর স্বামী রোশন সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যক্তিগত জীবনের বেদনাকে সরিয়ে রেখে, নাম উল্লেখ না করে শ্রাবন্তীর নতুন পদক্ষেপের জন্য শুভেচ্ছা বার্তা দেন।

বিজেপিতে স্ত্রীর যোগদান নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রোশনকে। তবে তার স্পষ্ট জবাব, জিম আর ব্যবসা নিয়ে বেশ ভাল আছেন তিনি। অদূর ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে শ্রাবন্তী নতুন পদক্ষেপে যে তিনি খুশিও প্রকাশ করেন নেট দুনিয়ায়।

রোশানের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং টলিপাড়ার গুঞ্জন থেকে স্পষ্ট, বেশ কয়েক মাস ধরেই  রোশন সিং এবং শ্রাবন্তী আলাদা থাকছেন। তাঁদের সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে তা প্রমাণ করে দেয় শ্রাবন্তী এবং রোশনে ইনস্টাগ্রাম পোস্ট।

আরও পড়ুন: “কুলি নং ১” এর ট্রেলার দেখে নিন্দায় ফেটে পড়ল নেট দুনিয়া! নেপটিজম নিয়ে ফের সরব নেটিজেনরা!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment