Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

মাইয়া রে… মাইয়া রে তুই অপরাধী রে…! কাকে “অপরাধী” বলল রোশন?

মাইয়া রে… মাইয়া রে তুই অপরাধী রে…! কাকে “অপরাধী” বলল রোশন?

রাত নেমে এসেছে, হাইওয়ে দিয়ে ছুটে চলেছে গাড়ি… সঙ্গে সেই গান। “অপরাধী” গান। মঙ্গলবার রাতে রোশন সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শেয়ার করল যার ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলাদেশি শিল্পীর গাওয়া “অপরাধী”।

সাধারণ মানুষের কাছে আর গোপন নেই রোশন সিং ও টলি অভিনেত্রী শ্রাবন্তীর রিলেশনশিপের বর্তমান স্ট্যাটাস। কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় তাদের সম্পর্কে চিড় ধরার কারণ। তবে মাঝে মধ্যেই রোশনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নেটিজেনদের বুঝতে সমস্যা হয়না যে তাঁর আর শ্রাবন্তীর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে।

 

আরও পড়ুন: ফের বিতর্কের মুখে করন জোহার, এবার নাম চুরি করার অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে

যতই ক্যাপশনে লিখুক: “Just a song and not a dedication.” তবুও কোথায় যেন বুঝিয়ে দিচ্ছে তাঁর বুক ভরা বেদনার কথা। বুঝিয়ে দিচ্ছে, যাকে মনের খাঁচায় যতন করে দিয়েছিল ঠাই, সেই মেয়েটাই আজ “অপরাধী”। তবুও রোশন নেটিজেনের কাছে অপরাধী করতে চায়না তাঁর ভালোবাসাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment