Take a fresh look at your lifestyle.

বলিউডে ডেবিউ করতে চলেছেন ‘মিঠাই’য়ের রুদ্র ওরফে সুপারহিট অভিনেতা ফাহিম মির্জা! অবশেষে মুখ খুললেন প্রেমের গুজব নিয়ে

100

এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা ধারাবাহিক মিঠাইয়ে রুদ্রর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টলিউড অভিনেতা ফাহিম মির্জাকে। বলাই বাহুল্য অতি অল্প সময়ের মধ্যেই বড় সংখ্যক অনুগামীদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন তিনি। তবে এবার টলিউড নয় জানা গেল বলিউড পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা।

সূত্রের খবর বলিউডের প্রথম সারির এক পরিচালক একটি অন্য ধরনের সিনেমা বানাবেন বলে উদ্যোগ নিয়েছে। সেখানে দেখতে পাওয়া যাবে টলিউডের একাধিক ছোট এবং বড় পর্দার অভিনেতা এবং অভিনেত্রীকে। জানা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন ফাহিম। তবে এ ব্যাপারে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। পাশাপাশি কোন প্রযোজনা সংস্থার হয়ে তিনি ডেবিউ করবেন সে কথাও এখনো খোলসা করে জানাননি তিনি।

তবে এবার তিনি মুখ খুললেন ‘রানী রাসমণি’ খ্যাত অভিনেত্রী দিয়া চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুজব নিয়ে। জানালেন প্রেম নয় বরং একে অপরের দারুন ভালো বন্ধু তারা। পাশাপাশি বছর ধরে তারা একে অপরের বন্ধু, সে কথাও জানাতে ভোলেননি অভিনেতা। তবে অনুগামীরা মোটেও এই দাবি মানতে রাজি নয়। বরং তারা মনে করছেন ‘রানী রাসমণি’ ধারাবাহিকের কাজ করতে করতেই একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে সে কথা মোটেও স্বীকার করেননি ফাহিম।

Comments are closed.