Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

বাবার মুখ উজ্জ্বল করলেন শচীন কন্যা! কেরিয়ার শুরু করলেন, বাবা বিশ্বসেরা ক্রিকেটার, মেয়ের আগ্রহ মডেলিং’এ; নতুন রূপে ধরা দিলেন সারা, প্রথম বলেই ছক্কা

বাবার মুখ উজ্জ্বল করলেন শচীন কন্যা! কেরিয়ার শুরু করলেন, বাবা বিশ্বসেরা ক্রিকেটার, মেয়ের আগ্রহ মডেলিং’এ; নতুন রূপে ধরা দিলেন সারা, প্রথম বলেই ছক্কা

ক্রিকেটের ইতিহাসে শচীন টেন্ডুলকার একটা বড় নাম। ক্রিকেটের ঈশ্বর বলা হয় তাকে। তার ছেলে অর্জুন ক্রিকেটে মনোনিবেশ করলেও মেয়ে সারা একেবারেই আগ্রহী নয় এই ক্রিকেট দুনিয়া নিয়ে। তার আগ্রহ গ্ল্যামার জগৎ নিয়ে। সম্প্রতি মডেলিং দুনিয়ায় পা রাখলেন সারা টেন্ডুলকার। সম্প্রতি সেই খবরই সামনে এসেছে সকলের।

শচীন কন্যা সারা টেন্ডুলকার নিজের পড়াশোনা শেষ করেছেন মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। এরপরে উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান তিনি। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মেডিসিন নিয়ে স্নাতক হন সারা। সেই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শচীন টেন্ডুলকার। তবে সম্প্রতি সারা টেন্ডুলকার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের মডেলিংয়ের প্রথম লুক শেয়ার করলেন সকলের সকলের সাথে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি লন্ডনের একটি নামী সংস্থার হয়ে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন সারা টেন্ডুলকার। সম্প্রতি সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেছেন তিনি। যেখানে শচীন কন্যাকে গাঢ় হলুদ রঙের বডি হাগিং শর্ট ড্রেসে দেখা গিয়েছে। ভিডিওতে বিভিন্ন পোজে দেখা গিয়েছে তাকে। সারা ছাড়াও এই ভিডিওতে দেখা গিয়েছে আরও বেশ কয়েকজন সুন্দরীকে। বিজ্ঞাপনের এই ভিডিওতে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী বনিতা সান্ধু এবং আহান শেট্টির বান্ধবী তানিয়া শ্রফেরও দেখা মিলেছে।

আরও পড়ুন: রাজকীয় বিয়ের ৭৫ শতাংশ খরচ বহন করেছেন নতুন কনে ক্যাটরিনা কাইফ! অভিনেত্রীর সব টাকা হাতাতে চান ভিকির পরিবার, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে ভিকি কৌশল

শচীন কন্যার সৌন্দর্যের প্রশংসা শোনা গিয়েছে আগেও। এবার মডেল হিসেবে গ্ল্যামার জগতে পা রাখলেন তিনি। মডেলিং জগতে তার অভিষেক ঘটলো একটি আন্তর্জাতিক পোষাক তৈরীর সংস্থার হাত ধরে। মডেলিং দুনিয়ায় পা রেখেই সকলের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bollywood